somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বখাটে

০৯ ই মে, ২০২৩ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বারোটা পঞ্চাশ বাজতে এখনও প্রায় চল্লিশ বাকি,
আরো এখানে বসতে হবে বিশ।
দুঘন্টার শেষ কয়েক মিনিট যেন অস্থিরতার কালো পাহাড়।

বসেছি লেকটার একটু এদিকটাতে,
যেখানে শেষবার বসেছিলে হলুদিয়া পাখি হয়ে ।
উল্টোদিকের বুড়োদুটো কিভাবে তাকিয়েছিলো
বলতেই,আমার মজা নেয়ার চেষ্টাটাকে কিভাবে দমিয়ে দিয়েছেলে তুমি!

আবার অনেকদিনপর তোমাকে সামনে পাবো,
দীর্ঘদিনের অস্থিরতাটা একটু বেসামাল অস্থির ।
বিশ শেষ হবার আগেই
হাঁটা মেইন গেটের দিকে,
যেখানটাতে মিলবে তোমার সাক্ষাত।

থাকি দুরে।আসা হয়না একদম ।
তোমার ভিষন পছন্দের এই ধোঁকাবজির শহরের
জ্যাম, ধুলোবালি, দৃশ্যমান ব্যস্ততার চোখ রাঙানী
অবলিলায় অবজ্ঞা করা যায় দেবীদর্শনে।


প্রচন্ড গরম, উত্তেজনা, অনিশ্চিয়তা বা অস্থিরতা
ফলাফল দরদরে ঘাম নিয়ে গন্তব্যে উপস্থিত।
ভিড় বাড়ছিলো গেটের কাছে,
আমার বাড়ছিলো টেনশন।
পিপাসার্ত চোখ ঘুরছিলো চারপাশ।

যা রোদ, সানগ্লাস পড়বে নিশ্চই,
ছাতাটা কিন্তু সাথে রাখা উচিত তোমার ।
হিজাব আর মাস্ক যদি থাকে তাহলে চিনবো তো ?
আচ্ছা, তুমি কি আমাকে চিনবে ?
আগের মতো ক্লিন শেভ করা হয়না কতদিন
দাড়িটাতে হালকা পাক ধরেছে, চোখে চশমা।
ধুর। হাসি পেলো।
তুমি চিনবে কি করে।
বরং সামনে পড়লেও তো তুমি নির্ঘাত এড়িয়ে যাবে।

ঠিক সামনের ডান কোনায়
চোখ পড়তেই আৎকে উঠলো অস্থির মন।
মাথায় ওড়না জড়ানো মেয়েটার দিকে তখন চক্ষু স্থির।
একটু কি মুটিয়ে গেছো ? আর একটু কি খাটো ও?
মেয়েটি ডানদিকে ফিরে বরাবর হতেই
অস্থিরতা কমলো। এ তুমি নও।
চোখ যখন দুরে দুরে ঘুরছে
ঠিক সামনেই ....
নাহ..। এটাও না।

ভিড় চুড়ান্ত পর্যায়ে।
বাজলো ঘন্টা, খুললো গেট, নামলো স্রোত।
বেড়িয়ে পড়লো পিঁপড়ের দল।
মায়েদের হাতে হাতে ছোট ছোট ফুলগুলো
ক্লাসে ঘটে যাওয়া ঘটনাটা বলতে উন্মুখ।

আস্তে আস্তে ভিড় কমতে থাকলো,
কমতে থাকলো অস্থিরতা।
বন্ধ হলো স্কুলের গেট
বন্ধ হলো আশার দুয়ার।

এবারও হলো না।
এসেছিলে নিশ্চই,
চোখে বিঁধে ফেলা গেলো না।
সময় কম, ধরতে হবে ফেরার ট্রেন।
ক্লান্ত মনের হাত ধরে ফিরে চলা
পরের বার স্কুল গেটে দাড়ানো
বখাটে ছেলেটি হবার আশ্বাসে ।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২৩ রাত ৯:৫৭
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লিখেছেন কাছের-মানুষ, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৯


লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে

এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লবের শরিকরা

লিখেছেন তানভীর রাতুল, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ২:৪১

যারা বিপ্লব আনে, তারা বিপ্লব টেকায় না। যারা বিপ্লব টেকায়, তারা শরিকদের টেকায় না। ১৯৭৯ সালে ইরানে খোমিনি ক্ষমতায় এসেছিল বামদের কাঁধে চড়ে। কমিউনিস্ট, সেকুলার, নারীবাদী—সবাই শাহের বিরুদ্ধে এক কাতারে... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

×