somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিতুমীর এক্সপ্রেস- (১)

২০ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



-এটা কি ২১ নং সিট ?

তিতুমীর এক্সপ্রেস এর খ নং বগির মাঝামাঝি জানালার পাশে বসা মেয়েটিকে তার পাশের সিটটি দেখিয়ে প্রশ্ন ছুড়ে হাসান।

-জ্বী । আমারটা ২০।

সিটের উপর রাখা ব্যাকপ্যাকটা নিজের কোলে রাখতে রাখতে জবাব দেয় মেয়েটি। ডানকানে আবার হেডফোনটি তুলে দেয় সে।
নিজের ব্যাগপ্যাকটি উপরের রেলিং এ রাখতে রাখতে আবার জানতে চায় হাসান,

-আপনার ব্যাগটি দিতে পারেন, উপরে রেখে দিই

মৃদু মাথা নেড়ে অসম্মতি জানায় মেয়েটি। হেডফোনে খুবই মগ্ন হয় মনে হয় তাকে।চিলাহাটি, সৈয়দপুর হয়ে আসা ট্রেনটিতে পার্বতীপুর স্টেশন থেকে উঠার সময় দুর থেকেই সে দেখতে পেয়েছে তার পাশের সিটে একটি মেয়ে বসা। এই বগির মোটামুটি ১৯, ২০, ২১, ২২ এই সিটগুলো সে দুর থেকেই চেনে। পার্বতীপুর স্টেশনে অনলাইনে এই কয়েকটি সিট পাওয়া যায়। এর আগেও সে এই সিট গুলোতে অনকবারই বসেছে। তবু জিজ্ঞেস করার কারন সহযাত্রী ভুল করে বসতে পারে। এইতো যেমন গতমাসে যাবার সময় একইরকমভাবে পাশের সিটে একজন ভদ্র মহিলা বসেছিলেন। সে কিছু না বলে বসতে গিয়েছিলো কিন্তু ভদ্র মহিলা তাকে থামিয়ে দিয়ে বলেছিলেন তার দুটো সিটই নেয়া। পরে অবশ্য ভুল বুঝতে পেরে পেছনের সিটে উঠে গিয়েছিলেন।

সিটে আরাম করে বসে মনে মনে খুশি হয় হাসান। গত দশ বছর চাকরীর সুবাদে দেশের বিভিন্ন রুটে ট্রেনে-বাসে যাতায়াত করতে হয় তাকে। প্রতিবার টিকেট করার সময় মনে মনে ভাবে নিশ্চয় পাশে কোন সুন্দরী অবিবাহিত মেয়ে বসবে। যাত্রাপথে টুকটাক গল্প করতে করতে জানাশোনা হবে, ফোন নং দেয়ানেয়া হবে । সেখান থেকে হবে গভীর প্রেম। প্রেমের পরে আর ভাবতে পারে না সে। কারন, বিয়ে বা সাংসারিক জীবন নিয়ে তার ব্যাপক অনীহা আছে। সে সব সময় নির্ঝঞ্ঝাট থাকতে চায়। বিয়ে একটা ঝামেলা। বউ, বাচ্চা, সংসার। যাত্রা করতে গেলে অন্তত ২টি বড় বড় ব্যাগ বা ট্রলি । আরও বেশী থাকতে পারে। সাথে বাচ্চা একটু পর পর প্যাঁ প্যাঁ করবে। ভাগ্য খারাপ হলে তো মা বাচ্চা সহ বমি । নাহ্, আর ভাবতে চায়না সে। এর চেয়ে বরং একটা ব্যাগই তার সংসার। যখন যেদিকে ইচ্ছে হবে, সংসার কাধে ঝুলিয়ে বেরিয়ে পরবে।

ট্রেন ততক্ষনে ছেড়ে দিয়েছে। এখন পর্যন্ত পাঁচ মিনিট লেট। দেশের ট্রেনের জন্য শুভ লক্ষন । দিনটা এখন পর্যন্ত শুভ বলা যায়। সব কিছু ভালো ঠেকছে। শেষটাও হয়তো শুভ হবে ভাবতেই মনে মনে একটু তৃপ্তি বোধ করে সে । কিন্তু চুপচাপ বসে থাকলে তো হবে না। কথা শুরু করা দরকার। যদিও ঘন্টা পাঁচেকের জার্নি, অনেক সময় আছে। মনে মনে কথা গোছাতে থাকে সে। হঠাৎ মাথায় আসে , পরের স্টেশনে যদি নেমে যায়। কিছুটা তাড়া অনুভব করে সে।

-কোথায় যাবেন ?

অন্তত সময় কতটুকু হাতে আছে জেনে রাখা দরকার। জিজ্ঞেস করে বসে সে। নিজের গলা শুনে মনে হয় আরও একটু জোরে বলা লাগতো । এমনি ট্রেনের শব্দ তাতে আবার তার কানে হেডফোন। আবার রিপিট করতে যায় সে,

-রাজশাহী।

ডানকান থেকে হেডফোনটা খুলে জবাব দেয় মেয়েটি। আবার হেডফোনটি কানে গুঁজে দেয় সে।
-আসছেন কি সৈয়দপুর থেকে ?
-জ্বী।

যাক । তাড়াহুড়ো করার কিছু নেই। সময় বহুত আছে।এখনই আরও কি কিছু জিজ্ঞেস করা উচিত কিনা বুঝতে পারে না সে। হেডফোন কানে দেয়া মানে কথা শুনতে চায় না । তবে সে খেয়াল করেছে, সে যখন কিছু জিজ্ঞেস করেছে প্রত্যেকবারই হেডফোন তার কানেই ছিলো। ডানকানের হেডফোনটি খুলে জবাব দিয়ে প্রত্যেকবারই কানে হেডফোন কানে তুলে দেয়। কথা তো ঠিকই শুনতে পায় কিন্তু কথা বলার সময় হেডফোনটি খোলার কি দরকার বুঝতে পারে না সে। এখন আর কথা নয়। হেডফোন খোলার অপেক্ষা করা যাক। ……..
(চলবে)
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×