somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন করবেন পরকীয়া? ?!! (ছুটির দিন সকালের রম্য )

১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমন একটা সময় ছিল, যখন পরকীয়া মানে ছিল অন্যের বউয়ের সাথে লুকিয়ে ছাপিয়ে প্রেম । এখন আর সে সময় নেই! এখন পরকীয়া মানে অন্যের গার্লফ্রেন্ডের সাথে প্রেম! সেদিন এক ফ্রেন্ডরে কথাপ্রসঙ্গে জিজ্ঞেস করছি তারপর তোর গার্লফ্রেন্ড কেমন আছে?! সে বলতেছে , গার্লফ্রেন্ড না! বউ বল!!
আমি টাশকি খেয়ে বললাম, আরে বউ তো হয় নাই, আনুষ্ঠানিকতার একটা ব্যাপার আছে না?? কিছু লিখাপড়া লাগে তো ।
সে বলল, হাদিসে আছে যদি একটা মেয়েকে বউ হিসেবে আর মেয়ে ছেলেকে জামাই হিসেবে মনে মনে স্বীকৃতি দেয় তাইলে তারা স্বামী স্ত্রী !!
আমার বলার কিছু ছিল না...............না গো! তবু বললাম, তাইলে তো ঐশ্বরিয়া আমার হাফ বউ! আমার দিক থেকে পুরা ১০০ ভাগ স্বীকৃতি আছে কিন্তু ওর দিক থেকে নাই! তাইলে ১০০ আর ০ যোগ করে ২ দিয়ে ভাগ করে পাই ৫০! অতএব আমি ঐশ্বরিয়ার হাফ জামাই, সে আমার হাফ বউ!!

যাইহোক, বিয়ে করার আগে যদি বউ হইতে পারে তাইলে পরকীয়াও হইতে পারে! আসলে পরকীয়াপ্রেম কিন্তু বাঁকা চোখে তাকানোর কিছু না। পরকীয়া প্রেম দেশপ্রেমেরই গভীরতম রুপ! পরের বউ তথা গার্লফ্রেন্ডকে ভালোবাসার মাধ্যমে দেশকেই ভালবাসা হয়! ব্যাপারটা ব্যখ্যা না করলে ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে । কেন আমরা পরকীয়া প্রেমকে দেশপ্রেম বলব----

১ আমাদের দেশে দেশপ্রেম মানেই গনতন্ত্র গনতন্ত্র বলে চিল্লানো। এখন কারো জীবনে যদি একটা বয়ফ্রেন্ড তথা বর থাকে তাহলে সহজেই ধরে নেয়া যায় তার জীবনে স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্রের ঘোর অমানিশা! আপনি তার সাথে পরকীয়ায় লিপ্ত হবার মানেই তার সামনে খুলে যাবে বহুদলীয় গণতন্ত্রের উন্মুক্ত দ্বার! যা দেশের প্রতি আপনার কর্তব্যবোধকেই প্রকাশ করে!

২ যদি কন্যার বয়ফ্রেন্ড তথা বর পুলিশ/আনসার/ বিজিবি/ সেনা/বিমান/নৌবাহিনীর কেউ হয়ে থাকে এবং দেশের প্রতি রাতভর কর্তব্য পালনে ব্যাস্ত থেকে থাকে তবে রাতভর কন্যার পাহাড়া দেয়ার মাধ্যমে আপনি আসলে দেশকেই পাহাড়া দিলেন! {{ একান্তর কোনের সূত্র যদি ANGLE A= ANGLE B এবং ANGLEB= ANGLE C হয় ,ANGLE A= ANGLEC , নির্ভুল গণিত!! সো যব দোষ আইনস্টাইনের!! }}

৩ HSC পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্রফাঁস! টিভির নিচে স্ক্রল করে দেখাল পরীক্ষা বাতিল, পরের ডেট অমুক দিন! ছাত্রের মাথায় হাত! আগের প্রশ্ন তো পাইছিল, পরেরটা পাবে তো! আগের প্রশ্নে রচনা আসছিল স্বদেশপ্রেম। অনেক কস্টে কোনরকম শিখছিল! যাহোক, ছাত্র ঠিক করলো প্রেম দিয়ে যত রচনা আছে সব শিখবে! এবং প্রস্ন ফাঁস হওয়া যুগের ছাত্র বলেই তার মাথায় আসল স্বদেশপ্রেম চেঞ্জ হয়ে পরকীয়াপ্রেম আসতে পারে!! অতএব মুখস্থকরণ! পরীক্ষার হলে আসল পশুপ্রেম/ জীবজন্তু সংরক্ষণে আমাদের কর্তব্য! ছাত্রের এতকিছু পড়ার সময় কই!! নামে দুই “প” আছে দেখেই সে মহানন্দে পরকীয়া প্রেম লিখে বাসায় চলে আসল! শিক্ষকমহাশয়েরও অত খাতা মনোযোগ দিয়ে দেখার সময় নাই! পরকীয়ার জন্য একটু এক্সট্রা সময় লাগে তো! অতএব তিনিও ধুমধাম নাম্বার বসাতে লাগলেন ।সেই বিশেষ ছাত্রের লেখা সবুজ কালির একটা উদ্ধৃতি তার নজর কারল । স্বামী বিবেকানন্দ বলেছেন,
“পরের গার্লফ্রেন্ড তথা বউয়ে প্রেম করে যেইজন
সেইজন সেবিছে ঈশ্বর!!”

শিক্ষকমশায় পড়লেন বেকায়দায় । মাথা চুলকে ভাবলেন তাই নাকি!! বিবেকানন্দ সাহেব এই কথা বলছেন! জানতাম ই না! তিনি মোবাইল হাতে নিয়ে এস এম এস লিখে পাঠিয়ে দিলেন কোন এক বিশেষ নাম্বারে!
ওপাশ থেকে রিপ্লাই এল, জান্টুশটা! এত দুষ্টু না তুমি!
শিক্ষকমশায় খুশিতে ছাত্রকে ২০ এ ২০ দিয়ে বসলেন রচনায়! ২১ দিতে পারলেন না এইজন্য একটু আফসোস ও থাকলো! এত ভালো লিখেছে ছেলেটা!
ফলাফল ছাত্রের A+ প্রাপ্তি । এই যে দেশের শিক্ষাব্যাবস্থায় উন্নয়ন, ভালো রেজাল্ট এত কিছুর পরও কোন নরাধম বলে যে পরকীয়া দেশপ্রেমেরি গভীর রুপ নহে!!

৪ রবিন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, সব ঘর মোর ঘর আছে, আমি সেই ঘর লব খুঁজিয়া, সব দেশ মোর দেশ আছে, আমি সেই দেশ লব যুঝিয়া! এই যে দেশের কবিতায় বিশ্বকবি অন্যের ঘরকে নিজের ঘর বলে দাবি করতেছেন এখানে কি ইংগিতবহন করে তা কি আমরা বুঝি না!! :p :p

৫ আগের যুগের প্রায় সকল বিখ্যাতরাই ছিলেন তাদের বাবামার ১৩তম ১৪ তম ১৫ তম সন্তান! এইযুগ হল ২ সন্তানের, তাইতো আমাদের জাতিটার কিছু হল না! স্বাধীনতার পর সন্তান নেয়া কমেছে সাথে সাথে সমানুপাতিকভাবে কমেছে দেশের উন্নতি! আমরা ঘুরপাক খাচ্ছি পুরানো ব্যর্থতার বৃত্তে! নেতাজী সুভাষচন্দ্র বসু বলেছে, “তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব” । সত্যিকারের স্বাধীনতা ছাড়া কি আছে জীবনে! তাই আমরাও বলি, তোমরা আমাকে গার্লফ্রেন্ড তথা বৌ দেও আমি তোমাদের সন্তান দেব!! :P :P
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×