somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিলসা ইলিশা নেলপালিশা {{ রম্য}}

১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বান্ধবীদের সাথে গেছেন বৈশাখী শপিং এ । তারা ঢুকল কসমেটিক্সের দোকানে । আপনি বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন! বান্ধিবীরা ঢুকল তো ঢুকল আর বেরুণের নাম নেই! কৌতূহলবশত গেলেন উঁকি দিতে! গিয়ে দেখেন লিপস্টিকের দাম নিয়ে বান্ধবীদের সাথে দোকানদারের ঝগড়া!

বান্ধবী ১ ঃ আমি সেদিন খালাকে এই ব্র্যান্ডের লিপস্টিক কিনে দিলাম, তখন তো ৪০০ টাকাই রাখলেন!
দোকাণীঃ এখন ম্যাডাম বৈশাখী বাজার!
বান্ধবী ২ঃ বৈশাখী বাজারের সাথে লিপস্টিকের কি??
দোকাণীঃ আমাদেরও তো পরিবার আছে, কিছু টাকা বেশি না হলে বর্ষবরণ কেমণে হয়?!
বান্ধবী ১ঃ কিছু টাকা!! ৪০০ টাকার লিপস্টিক ৩৬০০ টাকা এইটা কিছু টাকা!!
এবার আর কৌতূহল সামলানো গেল না! সামনে এগিয়ে গেলেন ।
দোকানী বলছেঃ কাওরান বাজার গিয়ে দেখেন ইলিশ মাছের কেমন দাম! আমরা তো চার ভাগের একভাগে লিপস্টিক ছেড়ে দিচ্ছি! আগের কেনা বলে পাচ্ছেন! নতুন কিনলে ১৩০০০ টাকার এক টাকা কমে এই ব্র্যান্ডের লিপস্টিক পাইতেন না!!
আপনিঃ অই মিয়া কি কইতে চাও তুমি?? ইলিশ মাছের দামের সাথে লিপস্টিকের কি??!!
দোকানি আপনার দিকে এমন একটা লুক দিল যে আপনি ভিনগ্রহী!
দোকানী : আরে ভাই কোনজামানায় থাকেন?? লিপস্টিক বানায় কি দিয়ে?? I MEAN INGREDIENTS কি??
আপনি একেতো জানেন না কি দিয়ে বানায় তার উপর দোকানীর ফটফট ইংলিশ শুনে ভ্যাবাচ্যকা খেয়ে আমতা আমতা করতে লাগলেন!! বান্ধবীদের সামনে কেলেংকারি অবস্থা!
দোকানীঃ লিপস্টিক তো বানায় মাছের আঁশ দিয়ে! দেখেন গুগলে সার্চ দিয়ে দেখেন । এই ব্র্যান্ডের লিপস্টিক বৈশাখ উপলখ্যে ইলিশ মাছের আঁশ দিয়ে বানাইছে । তাই এত দাম । তাও ভাগ্য ভালো যে আপনারা ইলিশ মাছের আঁশ পাচ্ছেন! ঘ্রাণটা দেখছেন??? পুরা যমুনার ইলিশ!!
......................................................
......................................................
যাই হোক, পয়লা বৈশাখ উপলক্ষয়ে গার্লফ্রেন্ডকে ইলিশ মাছ চেয়ে বসলে আপনার অবস্থা হবে দফারফা! তারুপর যদি শুনেন সেই মাছ তার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে বুঝবেন আপনাকে বিয়ের পিঁড়িতে বসানোর ষড়যন্ত্র চলছে! কিংবা মাছ না কিনে যদি পহেলা বৈশাখের দিন আপনাকে দু প্লেট ইলিশ পান্তাও কিনতে হয় তবে নিশ্চিন্তে পকেট থেকে কখন ২০০০ টাকা খসে যাবে টেরও পাবেন না! পাশে সুন্দরী গার্লফ্রেন্ড, অতএব কিছু বলাও যাবে না!

তারচেয়ে গার্লফ্রেন্ডকে বরং ইলিশ মাছের আঁশের তৈরি লিপস্টিক কিনে দিন! এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না! ইলিশ মাছ কেনার চিন্তায় যে আপনার গলা দিয়ে পান্তা ভাতের পানিও নামত না সেই আপনিই সারাদিন পার্কে ঘুরে ফিরে গার্লফ্রেন্ডের ঠোঁট থেকে শুষে নিবেন ইলিশ মাছের আশের ফ্লেভার!! এইবা কম কি! শেষমেশ ইলিশ তো আপনার পেটেই গেল!! মাঝখানে ফ্রি ফ্রি পাওয়া গেল রোমানটিসিজম! বৈশাখ উপলক্ষে বাজারে এসেছে বিশেষ ইলিশ ফ্লেভারের কিছু লিপস্টিক!

১ ল্যাকমে হিলশা ইলিসাঃ পদ্মার ইলিশের আঁশ থেকে তৈরি । তারা দাবি করছেন আঁশ সংগ্রহের সময় ইলিশ লাফাচ্ছিল! একদম তাজা ফ্লেভার! দাম পড়বে ১৪৫০ টাকা!

২ র্যা ভলন জাটকাঃ জাটকা টাইপ ইলিশ থেকে আঁশ সংগ্রহীত! তবে ফ্লেভাড় কড়া! দাম তুলনামূলক কম ৭০০ টাকা ।

৩ অরিফ্লেম যমুনাঃ যমুনার ইলিশের তরতাজা আঁশ! আঁশ ছাড়ানোর সময় কোন ছাই ব্যাবহার করা হয়নি! খেতে সুস্বাদু হবে! দাম পড়বে ১৩০০ টাকা!

৪ এলে ১৮ ঃ সদ্য প্রেমিকদের জন্য স্পেশালি বানানো। ঠোঁটে ধরবে না। জ্বালা পোড়া নেই। ইলিশের সাইজ ৯ বাই ৬। দাম নাগালের মধ্যে ৮৫০।

৫ আরটিস্ট্রি এবসলুটঃ এবসলুট ইলিশের স্বাদ । পাট শাকের সাথে কম্বিনেশন করে বাঞালী কালচার ধরে রাখার অপূর্ব চেষ্টা। দাম একটু বেশি ১৮০০ টাকা!
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×