somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুগল স্তন{{কবিতা ১৮্ ++ }}

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বা স্তন

গত একুশ বছরে আমি প্রায় ১৭০০ বার চুল কাটিয়েছি, পনেরশ বার নখ
সতের কোটি ছয়ষটটি লক্ষ্য ষোলশ বার ফেলেছি চোখের পলক!
মিনার তোরণ থেকে যেইভাবে একসাথে মাটিতে পড়ে পাথর ও পালক
সেই আগ্রহে চেয়ে থেকেছি সকাতরে একমিনিটে কতবার দোলে নাকের ও নোলক?
এক বসন্তে কতবার পাল্টে সন্ধ্যাপ্রদীপ কপালের টিপ
কার অঙ্গুলি কেটে কে পড়ায় এই কপালে রাজার তিলক

একুশ বছর কাটল অথচ একবারও
যেভাবে ছাটি বছর বছর গোলাপের ঝাড়, আমের চারা, কাঁঠালের গাছ
নতুন করে বাড়বে বলে, নতুন অনলে পুড়বে বলে
গেটফুলগুলো ওপেন্টি বাইস্কুপ নাইন টেন টেলস্কুপ বলে নৌকার গলুই ছাইবে বলে,
সেভাবে ছাটিনি হৃদয় কভু কখনও, যেন ছেয়ে যায় নতুন মুকুলে।
ভেবেছিলাম একুশ বছরে হয়তো একটু একটু বেড়ে
এ হৃদয় এ শরীর ছেয়ে যাবে একেবারে ।
তারপর আমার শরীর মানেই আস্ত একটা হৃদয়
আট কুঠুরি নয় দরজা বর্ণস্পর্শস্বাদগন্ধময়!

হায়রে হৃদয়, একুশ বছরে একটুও বাড়লেনা!
যায় যায় রে হৃদয় , জল বহায় রে হৃদয়
হৃদয় আমার! গ্রহন করো এ করুনা!

হৃদয় যেন একবিন্দু অসাবধানী চোখের জলের মত
যার মানে, আড়াল থেকে কলকাঠি নাড়ছে গহীন ক্ষত!
এ জল ঝরে না আকাশ হতে , সরোবরে করে না টলমল
এ জলে উঠে না মাটি ভেদ করে, আঁখি জুড়ে করে ছলছল ।
এ জল এমনই লম্পট
একটুখানি আদর পেলেই হাত ধরে দেয় চম্পট!
এ জল ঝরে কলকল সুরে আর নাচে
পানপাত্রে বজ্র যেমন আর রঙিন মাছে।
এ জল যেন দ্রাক্ষার দেহ দলিত করে গলিত এক রঙিন আগুন
এক বিন্দু অশ্রুসমান জল আমার, হৃদয় আমার,
বয়স তো অনেক হল, এবার একটু হাসুন, বাঁচুন, নাচুন, বেড়ে উঠুন!
,
শুধু শরীর বাড়ে ক্রমাগত, জল বাড়ে পাল্লা দিয়ে অবিরত
এ হৃদয় চিরশান্ত চিরস্থির, চুল বাড়ে , নখ বাড়ে,
জ্বালা যন্ত্রনা হাহুতাশ আর প্রতিমুহূর্তে মৃত্যু বাড়ে
পনের ইঞ্চি বাই নয় ইঞ্চির আজন্ম কৈশোর
হৃদয় আমার আর বাড়ে না ,হৃদয় আমার এমন স্বার্থপর!



ডান স্তন



যেইভাবে শস্যের খেতে আলোর ফাঁদে ধরা দেয় পোকারা
রুপ্যোজিবীনির রুপের দাঁতে ধরা দেয় খোকারা
ফুলেদের গায়ে দেয়া টোকাই এর টোকারা
সেইভাবে ঠিক তোমার বাড়ি আসি,
ভালোবাসি বলেছিলাম এগার বছর আগে
ওসব এখন বাসি।
যদি জিজ্ঞেস কর এতদিন পর এলে কি খাব
চা না কফি? তোমার হাতের গরম জিলাপি?
এই প্রশ্নের উত্তর পালটেনি
আমি এখনও কাঙ্খিত চুমুভোজী!


এগার বছরে পাল্টেছে কতকিছু
তুমি এখন পড়ো না আর কামিজ আর সালোয়ার
মুছে ফেলেছ অতীত চুমুর স্মৃতি
গলা জুড়ে পরানো চুমুর হার!
বুক পাঁজরে দুঃখ জমাট আছে ,স্তরে স্তরে জমে যেমন ধুলা
বুক খুলে কি আর দেখাবে না, তোমার বুকে আমার চুমুগুলা?
হৃদপিণ্ডের পাহারাদার তুমি, আজ সামলাও অন্য বাড়ির চুলা
রানতে বইসা কক্ষনো কি ভুলে, আমার কথা ভাবো রে বেহুলা?


খাদ্যস্তরে পাল্টেছি অবস্থান, এখন আমি নিচুস্তরের খাদক
রাক্ষুসে সব প্রাণীরা অবিরত, পৃথিবীমত আমার পরিব্রাজক!
যে আমাকে চুমুর দোষারোপে নাম দিয়েছিলে মাংসাশী প্রাণী বলে
তৃণভোজী হব কথা দিয়েছিলাম তোমার ঠোঁটে ঘাসের আবাদ হলে!
এতদিন পড়ে ভুলেই গেছ সব??
তোমার ঠোঁটে আমার করা চুমুর মহোৎসব!


এগার বছর বাদে এই যে এলেম তোমার দারে
বয়স বাড়ছে, চা কফি আর রোচেনা একেবারে!
একটু এদিক সেদিক হলেই ব্লাড প্রেসারের ধাক্কা
হৃদরোগের ঔষধগুলোও অই চুমুতেই আটকা!

খালি হাতে কি ফিরাবা বেহুলা??
আমায় চুমুভোজী করে তুমি কেন অন্যের হলা!
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×