somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নববর্ষের ইশতেহার

০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি এই নববর্ষে খুঁজে পাই প্রেম
একবার গুনেই দেখবো এক জীবনের সবগুলো ভুল,
যতটা কয়লা জীবন, ময়লা জীবন, ততটা কি হেম?
কেউ যদি হয় সব ভুলের মাশুল
জানি কারও আসার কথ নেই তবু আশায় আশায় থাকি
কে বুঝবে অন্তরের দুঃখ, কে মুছাবে আঁখি।
ফিরে কি তাকাবে যদি পিছুটানে পিছু ডাকি,
অন্দর জুড়ে সমুদ্র বন্দর, অন্তর পুড়ে শুভঙ্করের ফাঁকি ।

শুভকামনা শেষ হয়ে যায় একটি মাত্র ‘ইশ’ এ,
যেখানে খুঁজি আশার তরী সেখানে হারায় দিশে।
বিষপ্রকল্প পাচার হয় রক্তপ্রবাহে মিশে
সংকল্প প্রকাশ করি সংকোচে ফিসফিসে।
শীষ মহলের পুত্র হয়ে ‘ইশ’মহলে থাকি,
কে বুঝবে আফসোসের জ্বালা, কে মুছাবে আঁখি।

যদি এই নববর্ষে ভোরের সূর্য হয়ে তুমি আসো জানালায়,
আমি সত্যি জানলার পর্দা মেলে দেব চিরতরে ভোরে, দুপুরে, অবেলায়,
আবার বুকে হাত রেখে পাঠ করব কিছু শপথ,
যৌবনের মৌদমে উদ্যমে হেঁটেও যাব অনেকটা পথ,
যদিও জানি অন্ধকার চিরস্থায়ী নয়, তবু ভয় পাই, ভয়,
তাই আপন সৃষ্ট অন্ধকারেই থাকি,
যদি আসো তুমি আলো হয়ে কেটেই যাবে সংশয়,
সঙ্কোচে তোমার ঠোঁটের লালা আগুলে নিয়ে চাখি।
তুমিই মহৌষধী, আমলকি, বহেরা, হরিতকি
বুকের নরমে তোমাকে পরম আদর দিয়ে মাখি।
কলিজায় পাঁজরে আলগোছে সকাতরে যে স্বপ্ন পুষে রাখি,
কে বুঝবে স্বপ্ন ভাঙার জ্বালা, হৃদয় পালক পোড়া পাখি।

যদি তুমি এই বছরে একবার অবেলার হয়ে আসো একটা কলিং বেল
আমি হব ভোরের কাগজের সুখবর ফেরিওয়ালা, স্বপ্নিল বিকেল।
মাছ বিক্রেতার মত ঝাঁকায় করে বেচব সোনালি সুদিন,
ফুল বিক্রেতা টোকাই এর মত বেপরয়াভাবে বলব, “ভাইয়া একটা মালা নিন”
কসাইমত মানুষটার হাতেও গুঁজে দেব দু চারটা তরতাজা গোলাপ আর বাসি
শীতে ঠোঁট ফাটছে এর অযুহাতে গোপনে যে প্রিয়জন
সঙ্গে থাকা হ্যান্ডব্যাগ থেকে আয়না বের করে তার আড়ালে মুখ লুকিয়ে
মুচকি হেসে নিবে কয়েকদম, এর দাম এক লক্ষ কোটি টাকা কিংবা তারচেয়েও বেশি ।
প্রিয় মানুষের হাত ধরেই বেঁচে বর্তে থাকি,
কে তুলবে সুঁইয়ে গোলাপের কাঁটা, বুঝবে রে চালাকি?

কত নতুন সূর্য উঠেছে ফের গেছে ডুবে ,হিসেব রেখেছে কখন কে তার
পঞ্জিকার হিসেবে মাত্র ২০১৫ বছর, মাড়িয়ে পাড়িয়ে অলিগলি ঝরাপাতার
এমন ২০১৫ বছর তো এক সেকেন্ড সমেত পাতায় পাতায় আমার অপ্রাপ্তির খাতার,
ব্যর্থতা আমার প্রিয় মাগী, আমি তাহার জোয়ান ভাতার !
অন্তর জুড়ে সমুদ্র বন্দর অথচ জানা নেই যে সাঁতার,
দুঃখ আমার পালিত বেশ্যা, আমিই তাহার একলা ভাতার!

অথচ তোমার কয়েকটি মাত্র শব্দে প্রশমিত হতে পারত পৃথিবীর সকল বিরহভার,
যদি তুমি আসো এই আমি ফের আমি হব এই আমার নববর্ষের ইশতেহার ।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×