somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংসদে বিদ্যুত্ প্রতিমন্ত্রী : বিদ্যুতের খাম্বা কেনায় দুর্নীতির অভিযোগ করেনি দুদক

১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক সংসদে জানিয়েছেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুতের খাম্বা ক্রয়ের বিষয়ে দুর্নীতি দমন সংক্রান্ত টাস্কফোর্স কিংবা দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
জোট সরকারের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি গিয়াস উদ্দিন আল মামুনের খাম্বা কোম্পানি বিদ্যুতের খাম্বা উত্পাদন ও সরবরাহের নামে যে বিশাল অংকের অর্থ হাতিয়ে নিয়েছে, তার পরিমাণ কত এবং সেটা সরকারি কোষাগারে আনা হবে কিনা—সরকার দলীয় এমপি মঞ্জুর কাদের কোরাইশীর এ প্রশ্নের লিখিত জবাবে গতকাল বিদ্যুত্ প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের খাম্বা কেনার বিষয়ে অনেক অনিয়ম ও দুর্নীতির খবর বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। ক্রয়কৃত পোল সম্পর্কে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে ২০০৭ সালের প্রথম কোয়ার্টারে দুর্নীতি দমন সংক্রান্ত টাস্কফোর্স একাধিকবার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদর দফতরে গিয়ে ব্যাপক তদন্ত করে এবং পোল ক্রয় সম্পর্কিত যাবতীয় নথিপত্র জব্দ করলেও পরে তা ফেরত দেয়। পরবর্তীতে ২০০৯ সালের প্রথম কোয়ার্টারে দুদকের এক উপ-পরিচালকের নেতৃত্বে ওই পোল ক্রয় সম্পর্কিত যাবতীয় নথি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আলোচ্য বিষয়ে টাস্কফোর্স বা দুদকের তদন্তকারীদের পক্ষ থেকে কোনো অভিযোগ উত্থাপন করা হয়নি।
গোলাম ফারুক খন্দকার প্রিন্সের এক প্রশ্নের লিখিত উত্তরে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সংসদকে জানিয়েছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিল্প মন্ত্রণালয়ের অধীনে কোনো বন্ধ কলকারখানা খুলে দেয়া হয়নি। তবে বিএসইসির নিয়ন্ত্রণাধীন ঢাকা স্টিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, টঙ্গী, গাজীপুরের আইনগত সমস্যা সমাধানপূর্বক পুনরায় চালু করার পরিকল্পনা নেয়া হয়েছে। এ সংস্থার আরও দুটি কারখানা চিটাগাং কেমিকেল কমপ্লেক্স ও নর্থ বেঙ্গল পেপার মিল খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া খুলনার নিউজপ্রিন্ট মিল পুনরায় চালু করার জন্য আর্থ-কারিগরি সমীক্ষা প্রতিবেদন তৈরি করা হয়েছে।

Click This Link
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×