এখন সেই পুলিশ কর্মকর্তারা সরকারের কাছে টেলিফোনের বিলও চেয়েছেন
২৫ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
েজাট সরকারের আমলে চাকরিচ্যুত যেসব পুলিশ কর্মকর্তা চাকরিতে পুনর্বহাল হয়ে আবার অবসরে চলে গেছেন তাদের মধ্যে বেশ কয়েকজন সরকারের কাছে টেলিফোন বিলও চেয়েছেন। ইতোমধ্যে তারা কোর্টের আদেশ অনুযায়ী ভূতাপেক্ষ পদোন্নতি ছাড়াও বকেয়া বেতন ভাতা, এমনকী পারিবারিক রেশন পর্যন্ত পেয়েছেন। এখন তারা চাকরিচ্যুত হওয়ার পর থেকে এ পর্যন্ত টেলিফোন ব্যবহারের খরচ বাবদ ৬০ হাজার থেকে শুরু করে ৮০ হাজার টাকা পর্যন্ত চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে নোট পাঠায় অর্থমন্ত্রণালয়ে। অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তারা এ ধরনের আবেদন পেয়ে বিষ্ময় প্রকাশ করেছেন।
অর্থমন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আবাসিক টেলিফোন প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তারা যারা কর্মরত আছেন তারা সরকারি মঞ্জুরি নিয়ে টেলিফোন ব্যবহার করলে টেলিফোনের বিল পাবেন। কিন্তু যেহেতু সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা চাকরিতে ছিলেন না, সেহেতু তাদেরকে এখন এই বিল দেয়াটা হবে বেআইনি। এ ব্যাপারে সংস্থাপন মন্ত্রণালয়ের মতামত নেয়ার ওপর গুরুত্বারোপ করেন ওই কর্মকর্তা।
একজন পুলিশ কর্মকর্তা ৭০ হাজার টাকা টেলিফোন বিল চেয়েছেন। স্ত্রী ও ছেলেমেয়েরা ব্যবহার করলেও ফোনটি মূলত তার বলে ওই পুলিশ কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন। Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন