somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খোদ আল্লাহ তায়ালা নেমে এলেও কিছু করতে পারবে না

১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা ভোলার ঘটনা সম্পর্কে বলেছেন, সেনাবাহিনী ফেরেশতা নয় যে তারা এলেই সব ঠিক হয়ে যাবে। সেনাবাহিনী কেন, খোদ আল্লাহতায়ালা নেমে এলেও কিছু করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত না রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হচ্ছে, ততক্ষণ সেনাবাহিনী, র্যাব, পুলিশ কিছুই করতে পারবে না।
ভোলা-৩ আসনে নির্বাচনী সহিংসতা, বিরোধী দল বিএনপির ওপর সরকারি দলের হামলা, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় বলে বিরোধী দলের অভিযোগ, সেনা মোতায়েনের দাবি ইত্যাদি প্রসঙ্গে বিবিসিকে দেয়া সাক্ষাত্কারে সিইসি এ কথা বলেন।
নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়—বিরোধী দলের নেতাদের এমন মন্তব্য প্রসঙ্গে বিবিসির প্রশ্নের জবাবে সিইসি বলেন, কমিশন নিরপেক্ষ নয় ওনারা মনে করছেন। ওনারা কীভাবে বলছেন সেনাবাহিনী নিরপেক্ষ—এটা আমার একটা প্রশ্ন। সেনাবাহিনী তো সরকারের কন্ট্রোলে। সুতরাং সেনাবাহিনী যে নিরপেক্ষ তা মনে করার কী কারণ হলো। আমরা তো বারে বারে বলছি আমরা সেনাবাহিনী মোতায়েন করতে পারব না। আমরা মনে করি আমরা যে ব্যবস্থা নিয়েছি তা যথেষ্ট। যা সমস্যা হচ্ছে তা পার্টিরা নিজেরা করছে। আপনারা যদি নির্বাচন কমিশনকে সহযোগিতা না করেন তাহলে নির্বাচন সুষ্ঠু হবে কীভাবে? ওনারা একদল এলিগেশন করছে, আরেক দল আবার পাল্টা এলিগেশন করছে। আমরা বিভিন্ন সূত্র থেকে যে রিপোর্ট পাচ্ছি তাতে এমন কোনো সমস্যা নেই যে, সুষ্ঠু নির্বাচন হবে না। তারা সহনশীলতা বা সমন্বয় করে প্রচারণা চালাচ্ছেন না। যেখানে এক
পার্টি প্রোগ্রাম দেয় সেখানে আরেক পার্টির যাওয়া উচিত নয়। সেখানে সেনাবাহিনী কী করবে? সেনাবাহিনী তো কোনো ফেরেশতা নয়।
সেনাবাহিনী তো এদেশেরই মানুষ। সেনাবাহিনী নিয়োগ হচ্ছে কমিশনের ইচ্ছা। আমরা মনে করছি না যে, সেনাবাহিনী নিয়োগের কোনো প্রয়োজনীয়তা আছে। যেভাবে অন্য দেশে নির্বাচন হয় সেভাবে তাদের আচার-আচরণ করতে হবে। নির্বাচন বিধি মেনে চলতে হবে। একদল যদি একটা জায়গায় প্রোগ্রাম দিয়ে থাকে, সেখানে অন্য দলের গিয়ে হুমড়ি খেয়ে কেন আরেকটা প্রোগ্রাম দিতে হবে?
সিইসি বলেন, কমিশনকে দোষারোপ করে কোনো লাভ নেই। নির্বাচনে কোনো অসুবিধা হলে এটা বন্ধ করে দিয়ে আমরা আবার নির্বাচন করব। যে পর্যন্ত আমরা সন্তুষ্ট হচ্ছি না যে সুষ্ঠু পরিবেশ আছে, সুষ্ঠু নির্বাচন হচ্ছে, সে পর্যন্ত আমরা নির্বাচন করব না।
সেনা মোতায়েন সম্পর্কে সিইসি আরও বলেন, যেহেতু আমরা নির্বাচন পরিচালনা করছি সেহেতু আমাদের কিছু কথা তাদের শুনতে হবে। সেনাবাহিনী কিছু করতে পারবে না। এখানে খোদ আল্লাহতায়ালা এলেও কিছু করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী, র্যাব, পুলিশ কিছু করতে পারবে না। আমি এটাই মনে করি।

Click This Link
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×