অসমাপ্ত ভোরে তোমারে যখন গান শুনাইতে বলেছি
তখন কিসব বাজে চারিধারে! তার কোন ঠিক নাই ঠিকানাও নাই!
কেমন অপ্রাপ্তির মতো ঠিকানাহীনতা বাজে
আর তুমি নিশ্চুপ থেকেছো কচ্ছপের মতো
অথচ কারা যেন বলে, বলে যায় নীরবতা মানে
অভদ্রতা নয়!
আমি ঐ কারা-দের খুঁজে খুঁজে সময় কাটাই
যদিও তখনো আমার চারপাশে বাজছে
অকাল গোত্রহীনতা
ভোর আর কখনো সকাল হয়না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




