1.
প্রণয়ের সব শর্ত মিলে গেলে জল হয়
আমরাও তেমন মিলেছি সকল রহস্যে
জলজ খেলেছি যেন নিয়ম মাফিক।
যতোটা মধুর জানা ছিলো এই মাঠ
তার চেয়েও অনেক বেশী কোমলতা এই প্রান্তরে...
আঁধারে কেমন ছক কাটা আলো এসে
সাজায় শরীর; শরীরের সফল উষ্ণতা
স্রোতের মতোন বার বার তিন বার
জলের খেলায় জানিয়েছে
তার ভালো লাগা...
2.
আমরা থাকি জলে ঘেরা সংসার সাজিয়ে
আহা জল! মিঠা জল! উঠে আর নামে;
যেহেতু কৌশলে বড়, শিখেছি সাতার
আমাদের খেলা হয় সমৃতির আধার
আমাদের প্রতিদিন সমৃতিময় থাকে...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




