somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনিশ্চয়তা বোধের সামাজিক প্রপঞ্চ -1

০৩ রা নভেম্বর, ২০০৬ রাত ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ তার মূল্যবোধ তৈরী করে। তার চারপাশের সব অসঙ্গতি নাড়া দেয় তারে, তার ইতিহাসের পাতা উলটায়, কিছুটা রক্ত ছলকায়, সে সচেতন হয়। মনে হয় কিছু নিয়ম দরকার, নিয়ন্ত্রণের অনিশ্চয়তা তৈরী হয়, সে প্রতিরোধের কিরম বাসনায় তালিকা করে, কি করা দরকার আর কি করার দরকার নাই। মানুষের বিশ্বাস তৈরী প্রতিরোধে, প্রতিষেধকে নয়। আর তাই যুগে যুগে সমাজ পালটাইছে বিভিন্ন মানুষের এই অনিশ্চয়তা বোধ থেইকা। এই অনিশ্চয়তার মালিকানা কার, কার মাথায় অনিশ্চয়তা কোন পরিসরে, এই সব অলস প্রশ্ন খালি আলাদা করে পালটানোর কিম্বা রক্ষার সংস্কৃতিরে। রক্ষা কইলাম বইলা হয়তো মনে হইতে পারে এই লেখার শুরুতেই বিতর্কের আওয়াজ! কিন্তু আসলেই রক্ষা করনের মানসিকতাও সমাজরে পালটায়।
অনিশ্চয়তা বোধ একটা আজব কাহিনী তৈরী করে। মানুষের মনে এক ধরনের ক্ষমতা প্রসারণের বীজ রোপন করে। এই ক্ষমতারে দখলে নেয়ার চিন্তা বইলা ভুল করনের বহুত অবকাশ তৈরী থাকে, কিন্তু আসলে তা এতো প্রবল না। ঐটা প্রায়শঃ আসে অবস্থানের বৈষম্য থেইকা। প্রয়োগের ভায়োলেন্ট প্রকাশের থেইকা। যতো বড় পরিসর তার প্রকাশ ততো ভায়োলেন্ট। বড় পরিসর বলতে একসময় ছিলো গোত্র, তারপর হইছে সমাজ, তারপর মৌজা, তালুক, জমিন, দেশ বাজার এইরম ধারাবহিকতায়। আমি রাষ্ট্রের নির্বাহী বিষয়টা অনেক ভালো বুঝিনা প্রাতিষ্ঠানিক অর্থে তাই ভুল মার্জনা প্রয়োজন।
তো মূল্যবোধ আসে কাগো থেইকা? খুব স্বাভাবিকতায়ই বুঝন যায়, এইটা একান্তই নিয়ন্ত্রক শ্রেণীর বিষয়। মার্ক্স সাহেবের অনেক কথার ফাঁকে আমি এই একটা কথারে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি। মানুষের ইতিহাসে শ্রেণীর ভূমিকা বিষয়ে তি নি যা ক'ন। যাউগ্গা এই নিয়ন্ত্রক শ্রেণীও কিন্তু আসছিলো তাগো ব্যক্তিগত অনিশ্চয়তা বোধ থেইকাই। অনিশ্চয়তা থেইকা লড়াই, আর ক্ষমতা প্রয়োগের ক্ষমতা (!) অর্জন। আর তাই মূল্যবোধের বলিহারী শুরু হয় মনিহারী ভ্রমে। এইখানে অধঃস্তনেরা থাকে বঞ্চিত। কারণ অনিশ্চয়তার খেলায় জিতনের অধিকার রাখে যে টিকবার ক্ষমতা রাখে শুধু সে'ই। নিয়ন্ত্রক শ্রেণীর অনিশ্চয়তা থাকে অস্তিত্বের, পারিপাশর্্ব নিয়া। আর তাই নিজেগো মতোন মূল্যবোধের ঠেলা আর খেলা চলে অধঃস্তনেগো উপর।
অনিশ্চয়তার খেলায় আসলে যা যা হয় তার মধ্যে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান তৈরী হওনটাই প্রধান প্রকাশ। এই সব প্রতিষ্ঠানের পরিচালক অধিকাংশ সময়ই ব্যক্তি সকল, তার ফলভোগ, তার নিয়ন্ত্রণও ব্যক্তি সকলের মতামতেই নির্ধারিত। কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানের মূল্যবোধও তৈরী করে নিয়ন্ত্রকরাই। এইটা একটা অদ্ভুত ডিলেমা। কারণটা শুনতে অনেক বিরক্তি লাগবো সবার কিন্তু বাস্তবতা হইলো এইখানেও কাজ করে অনিশ্চয়তার পরাকাষ্ঠা। ক্ষমতা অধিগ্রহণ থেইকা তার পরিচালনের সময়কার গতিপথে নেতৃত্ব হারানের অনিশ্চয়তা, ব্যক্তিগত জ্ঞানের তুলনামূলক চিত্রে নিজের অবস্থান নিয়া অনিশ্চয়তা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -২

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

ছবিব্লগ প্রকাশের পর আপনাদের ভাল লাগায় আরেকটি ছবি ব্লগ এবার।
সময়ঃ রাত ৮টা
স্থানঃ টরোন্টর আকাশ
তাপমাত্রাঃ ৫ ডিগ্রী সেলসিয়াস
সূর্যাস্তের পূর্ব মুহূর্তঃ টরণ্টোর আকাশে আজকের সন্ধ্যায় সূর্যের শেষ উঁকি

... ...বাকিটুকু পড়ুন

আছছে পিনু ভাই

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০২


ঘরের ছোল নাকি ঘরত আছছে
পুটি, বওল, টেংরা মাছ কুটিরে?
পাতিলত ভরে পুরপুরি ছালুনের
বাসনা যেনো আকাশত উরে-
কি সখ ছোলপল নিয়ে হামি এনা
যমুনাত যামু গাওধুমি, সাতরামু;
কে বারে শুন শুন হামাগিরে... ...বাকিটুকু পড়ুন

নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২০



নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।

দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৮

লিখেছেন রাজীব নুর, ২০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৫৩



আপনারা কেমন আছেন?
আমি কেমন আছি, বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো অলৌকিক কিছু যেন জেনে ফেলেছি। না জানলেই বুঝি ভালো হতো। দুনিয়াতে যে যত কম জানে, সে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সাথে আমার দিদার কেমন ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:১২



আমি বিশ্বাসী মানুষ। আমার আল্লাহর দিদারে বিশ্বাস আছে। আল্লাহর সাথে আমার দিদার হয়েছে চার বার। প্রথমবার আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ। পূর্বে জাহান্নামের গভীর খাদ। খাদের উত্তর পাড়ে... ...বাকিটুকু পড়ুন

×