somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্নয়ণ স্বপ্নে চলেন বিভোর হই...যদি কোন দিন...ধুলার প্রলেপ ছাড়া সুর্যের ভোর দেখা যায়!

১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইনুস সাবের রাজনীতিতে অংশগ্রহণ এখন টক অফ দ্য টাউন হইছে...অনেকেই অনেক কিছু কইতেছেন(এর মধ্যে আমিও আছি) কিন্তু আমার আইজকা ঘুম দিয়া উইঠা হঠাৎ মনে হইলো, পাবলিকে কি আমারে ভুল বুঝতাছে!? ইনুস সাবে রাজনীতিতে আসবেন তাতে আমার কি সমস্যা! আওয়ামি লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টির বাইরে উনি আর কতোটা দালালী সংস্কৃতি দেখাইতে পারবেন?

আমি গ্রামীণ ব্যাংকের পুরা ক্ষুদ্রঋণ প্রকল্প নিয়া বহুত সমালোচনা করি, কপের্ারেট ছাতার কথা কই, গরীবরে আরো নির্ভরশীল গরীব বানানের ফন্দি কই, কিন্তু তারপরেও ইনুস সাবের সেই শুরুর লগ্নের উদ্দেশ্য নিয়া কি আসলে প্রশ্ন তুলন যায়!? ঐ সময় তিনিতো আসলেই ভাবতেন এমনেই উন্নয়ণ সম্ভব আর যেহেতু অংক নির্ভর অর্থনীতি বিষয়ে তার ডক্টরেট, তাই অংকের ফলাফলেও নির্ভরতা থাকনেরই কথা তার! পরে পুঁজির চরিত্রমতো উনি ব্যবসা বাড়াইছেন...সাম্রাজ্যবাদী সাদা চামরার ডক্টরেট নোবেল লরিয়েটগো লগে হাত মিলাইতে পাইরা নিজেরে ধন্য মনে করছেন।

আর তাই ইনুস সাবের রাজনীতিতে অংশগ্রহণ আমি কিন্তু কোনকালেই প্রতিরোধ করনে আগ্রহী ছিলাম না। তিনি রাজনীতিতে আসবেন, দল করবেন, সিংগাপুরী টেলিফোন ব্যবসায়ির মতো উনি ঋণ ব্যবসায়ি প্রধানমন্ত্রী হইবেন, তাতে আমার কি সমস্যা! কিন্তু যেহেতু আশেপাশের মধ্যবিত্ত শিক্ষিত অংশের অনেকে তারে সিস্টেম বদলের অগ্রদূত ভাইবা ফেলতেছেন...তাগো একটু সমরণ করাইয়া দিতে চাই ইনুস সাব যা করবেন তা হইলো এই সিস্টেমটারেই সৎ বানানের ধান্ধা! এখন পর্যন্ত তো তা'ই দেখতে আছি...অসৎ দুর্নীতিবাজগো ধরনের অপারেশন চাইরদিকে (তয় নিশ্চিত কইরা বলতে পারি না, যারা ধরা পরতেছেন না তারা সৎ-দুর্নীতি বিরোধী!) কিন্তু সিস্টেম পরিবর্তন কি এমনে হয়!?

আমাগো দেশে একটা সহজ উন্নয়ণ ফরমু্যলা দেওয়া হইতেছে আজকাল। বেসরকারীকরণেই নাকি উন্নয়ণ হয়! আর তাই বেসরকারী খাতে ছাইড়া দেও সব! তা'ও সরকারী ক্ষেত্রগুলিরে জবাবদিহিতা মূলক করনের দরকার নাই। অতীতে যেইসব সরকারী উৎপাদনমূলক ফ্যাক্টরীগুলি বেসরকারী খাতে দওয়া হইছিলো তার মধ্যে 2003 পর্যন্ত শুনছি একটা ফ্যাক্টরীই লাভ দেখাইছিলো, ওরিয়ন গ্রুপের কোহিনুর কেমিকেল...কিন্তু 2007-এ আইসা শুনি ঐ ব্যাটারা নাকি দুই নাম্বারী ব্যবসা করছে এতোকাল!

বাকী ফ্যাক্টরীগুলির বেশির ভাগ উৎপাদনই শুরু করে নাই। অনেকে মেশিন পত্র আর জমি বেচছে! যাউগ্গা আমরা সিঙ্গাপুর আর মালয়শিয়া হওনের স্বপ্ন দেখতে পারি...ঐ স্বপ্ন দেখা অনেক সহজ...একজন অবতার আসবেন ইনুস ছদ্মনামে, যিনি আমাগো দেশরে স্বনির্ভর বানাইবেন, তার হাতের ছোয়ায় মৃতব্যক্তি দৌড়াইয়া বিশ্ব চ্যাম্পিয়ন হইবো...

স্বপ্ন দেখতে কোন দোষ নাই...আর তো কোন বিনোদন নাই, এই অবক্ষয়ী রাষ্ট্রে-সমাজে!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×