বিএসইসি ভবনে আগুন লাগনের ঘটনা নিশ্চিত আমার প্রাণে আনন্দের ছোঁয়া দেয় নাই...বিএসইসি ভবনের আগুণ লাগনের পর আমি নিজে আনন্দ উপভোগও করি নাই, বরং মনে হইতেছিলো যদি ঐ খানে থাইকা কোন কাজে লাগতে পারতাম তাইলে ভালো হইতো...
কিন্তু এইসব অনুভূতি দিয়া কি করুম!? এই আবেগী অনুভবে আসলে কি হয়!? আগুণ লাগনের খেলা তো আসলেই এই সমাজে ঘটে...ইয়াজুদ্দিনের তত্ত্বাবধানের আমলে এক বস্তি পুইড়া যখন 500 পরিবার নিঃস্ব হইলো তখন আমার সমবেদনা কই আছিলো? আমি নিজেই বা কতোদূর ভাবছিলাম?
স্কয়ারের গুদামে আগুণ, বিএসইসি ভবনের আগুন আর মিরপুরের ঐ বস্তির আগুন যে সমান্তরালে জ্বলে না সেইটা বুঝনের বোধহয় প্রয়োজন আছে...
গোপাল ভারের কৌতুকপূর্ণ জীবনের একটা সংলাপ মনে পইড়া গেলো...'আবার কবে আলু পুড়বে?' আমরা আসলে অনেক সময় এইরম অপেক্ষাতেও থাকি...থাকতে পারি...নাকি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


