somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভয়ের সাথে জীবন যাপন...ভয়কাতুরে মন...

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ভয় ছিলো। অনেক ভয়! ছোটবেলায় একটু একা হইলেই মনে হইতো আমি ছাড়াও কেউ আমার আশেপাশে আছে, আমি ডরে সিটাইয়া যাইতাম। কেরম অস্থির লাগতো, টিপ-টো কইরা তখন পাশের কোন ঘরে চইলা আসতাম, জনসমক্ষে কোন অর্বাচীন অস্তিত্ত্বরা আসে না এইরম একটা আশ্বাস বানীও জানা ছিলো তখন। ভয় কাটানোর মন্ত্র ছিলো চাইরপাশের মানুষের উপস্থিতি। ভয় থাকলে সেইখানে ভয় কাটানের উপলক্ষ্যও তৈরী হয় এই জ্ঞান সেই শিশুকালেও আমার কচিমনে ছিলো...

মা'র ন্যাওটা টাইপ ছিলাম আমি। সারাক্ষণ মায়ের লেজুড়ে ঘুরতাম। দিনের একটা অংশে সে থাকতো না, স্কুলের চাকরীতে যাইতো। ঐ সময়টাতে আমার নিজের একটা জগৎ ছিলো, সেই জগতে আমি সুপার হিরো হইতাম, সমস্ত কিছু জয় করাটা ছিলো ওয়ান-টুয়ের ব্যাপার! কিন্তু আসলে ছিলো ভয়। সব জয় কইরা আসনের পর একটু জিরাইতে বসলেই মনে হইতো...পিছন থেইকা দুইটা কালো হাত আইসা আমার গলা চিপা ধরবো। নিজেরে অনেক দামী ভাবতাম নিশ্চিত অতিন্দ্রীয় শক্তিগো কাছে। একসময় আমিও স্কুলে ভর্তি হইলাম...স্কুলে গিয়া আমি হয়তো খেলতেছি বন্ধুগো লগে এমন টাইমে মনে হইলো আমার মা এখন কই! সে যদি হারাইয়া যায়! বাসায় ফিরা যদি দেখি মা নাই, তাইলে! আমি কানতাম। সবাই অনেক আদর কইরাই জিগাইতো কেন কান্দি...কিন্তু মুখ ফুইটা কখনো বলা হয় নাই...আমি আমার প্রিয় মারে হারাইয়া ফেলার ভয়ে কানতাম!

ছোটবেলায় যা যা করন সম্ভব একটা শহুইরা মধ্যবিত্ত বাচ্চার পক্ষে, তার প্রায় সবই আমি করছি। কিন্তু একটা ব্যাপারে আমি ছিলাম সিরিয়াস...কখনো নিজের কোন কিছু হারাই নাই। আগলাইয়া রাখতাম...ওরাইতো ছিলো আমার জগৎ! আমার এক্কেরে নিজের মালিকানার জগৎ। সারাক্ষণ ভয়ে থাকতাম...যদি বা হারায়! এই ভয় আমারে সারাক্ষণ তটস্থ রাখতো, আমি আমার নিজের পেনসিলবক্স-ছবি আলা রুলার-ইন্দ্রজাল কমিক্স-বাঁকানো লাঠি-প্রিয় সব ম্যাচবক্স সেট লগে নিয়া ঘুরতাম। স্কুলের টিফিন পিরিয়ডে খানিক্ষণ পর পর আইসা চেক করতাম...

কখনো অনেক বড়ো কিছু চাইতাম না কারো কাছে, যদি 'না' শুনি! আমার স্বপ্ন হারাইবার ভয়! অল্পতেই নিজের জগৎ তৈরী করতাম। সন্তুষ্ট থাকতাম যা আছে তা নিয়াই...ভয়রে জয় করনের কোন উপায় আমার জানা ছিলো না...আর তাই ভয়রে সাথে নিয়াই বড় হইছি, হয়তো এখন আর একা থাকলে সেই কালো হাতের অস্তিত্ত্ব অনুভব করি না...মায়ের কাছ থেইকা দূরে থাকলেও জানি, মোবাইল ফোন আছে...অনেক জিনিষ নিয়া আমার আগ্রহ অনেক কমছে...কিন্তু এখনো ভয় থাকে...কিছু একটা হারাইবার ভয়...এক্কেরে নিজের একটা অংশের মতো ভাবি যারে...

এখন যুক্তি জানি, বাস্তবতা বুঝি, নিজেরে পড়তে পারি অনেক সহজে...আর তাই জানি ভয় আর ভালোবাসা আসলে সমার্থক!
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১:৪৬
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

×