কলমখানা স্বস্তিতে কোথায় লুকোতে চেয়েছিলো!
কাগজেরা উড়ে গেছে হালকা বাতাসেই...
1.
যখন বালকবেলা গ্যাছে
তখন কতো কিযে গ্যাছে, আজ বুঝি;
যদিও পথেরা বহুদূর যেতে যেতে
পথই থে কে যায়,
রাত-দিন, শীত-গ্রীষম
চলে গিয়ে ফিরে আসে,
আবার যায়...একই বেশে...
আমার বালকবেলা নিয়ে গ্যাছে
টারজান, রহস্যের সকল দুয়ারী,
উন্মোচন আর রোমন্থনের খেলা...
বালকবেলা এই বেলা আমারে নিঃস্ব করেছে
একহপ্তা, দুইহপ্তা ভালোবাসাহীন থেকে
বুঝেছি কেরম অজ্ঞাতেই বাড়ে
কাকের মনোবেদনা...
কাক কেন বেলাভর
বালকের স্বপ্ন পালক খুটে খেয়েছিলো
বাড়ন্ত বেলায় এসে টের পাই
টের পাই কেন হরিপদ কেরানীরা
স্বপ্ন দেখে নাই...
2.
তুমিও বেড়ে উঠেছ সময় মেনে
বেড়েছে অতীত, স্বপ্নে র নাগাল।
এভাবেই একদিন তুমি ছুঁয়ে দেবে
গন্তব্যের টান টান রেশম ফিতা...
এ খেলায় এমনই নিয়ম
স্বপ্নের প্রান্তিক রেখার স্পর্শ নিতে হয়,
আর তাই বেড়ে ওঠা,
জায়গা-সময়-মানুষেরা
এভাবেই বিজ্ঞান মেনেছে...
3.
শুভ জন্মদিন!
এরম প্রকাশ যদি আজীবন হয়
আমিও স্বর্গে যাব...
এই পথ স্বর্গের দরোজা অবধি গিয়েছে...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




