অনেক দিন ধরেই ভাবছি প্রতিবেশী দেশগুলো নিয়ে একটি পর্যালোচনামূলোক ধারাবাহিক লিখব, যেখানে থাকবে সংস্লিষ্ট দেশগুলোর সংক্ষিপ্ত ইতিহাস, শক্তিমত্তা, রাজনৈতিক দর্শন, সামাজিক পরিবর্তন, অঞ্চলভেদ, আন্তর্জাতিক সম্পর্ক ও সক্ষমতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। এখানে মূলত আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ন দেশ (যেমন- ভারত, মায়ানমার, পাকিস্তান, চীন) সমুহ । এখানে আমি এই দেশগুলো সম্পর্কে আমার নিজস্ব পর্যালোচনা তুলে ধরবো।
এই যাত্রা শুরুতে ভারত কে দিয়ে শুরু করি, যেহেতু ভারত আমাদের একেবারেই নিকটতম প্রতিবেশী এবং আমাদের দেশের জন্য তো বটেই আন্তর্জাতিক ভাবেও খুবই গুরুত্বপুর্ন। (এখানে আগেই বলে নাই, অনেকের সাথে আমার পর্যালোচনায় মতভেদ থাকতে পারে।সেক্ষেত্রে আমি যেকোন যোক্তিক ও গঠনমুলক সমালোচনা গ্রহনে প্রস্তুত।)
ভারত-
প্রায় ৫৫০০ বছর আগে হিমালয় পর্বতমালার বিভিন্ন শৃঙ্গের বরফ গলা পানিতে হিমালয়ের দক্ষিনে সমতলের উপর দিয়ে প্রবাহিত বিভিন্ন নদীর অববাহিকায় গড়ে ওঠা জনবসতির পরিবর্ধিত রুপই আজকের ভারতবর্ষ ; যার বেশির ভাগ অংশ নিয়ে রয়েছে আজকের ভারতের অবস্থান। দীর্ঘ এই সময়ে বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষের সংস্পর্শে আসা এই ভারত বিভিন্ন সময়ে শাসিত-শোষিত হয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠী দ্বাড়া। সবশেষে ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে এইদেশ। স্বাধীনতা লাভের পরথেকেই শুরু হয় অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম। স্বাধীনতা লাভের কিছুদিনের মধ্যেই পাকিস্তান (একই সময়ে জন্ম নেয়া) ও চীনের সাথে সীমান্ত দ্বন্দে জড়িয়ে পরে ভারত। একই সময়ে জন্ম নেয়া আরও ৬০টি স্বাধীন রাজ্যের (রাজা শাসিত) অনেক গুলো বিভিন্ন সময়ে যোগ হয় ভারতের সাথে; কিছু দখল করে নেয় ভারত।
স্বাধীনতা লাভের পর থেকে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক কর্মকান্ডের মধ্যদিয়ে ভারত সারা বিশ্বে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে।
ভৌগলিক অবস্থান ও প্রকৃতি
উত্তর গোলার্ধে ৬°৪৪' থেকে ৩৫°৩০' অক্ষাংশ এবং ৬৮°৭' থেকে ৯৭°৩০' পূর্ব দ্রাঘিমাংশে ভারতের অবস্থান। এর আয়তন ৩২,৮৭,২৬৩ বর্গ কিলোমিটার যার ৯০.৪৪ ভাগ হচ্ছে স্থলভুমি।৭৫১৭ কিলোমিটার সৈকত রেখা রয়েছে ভারতের। (সূত্র-উইকিপিডিয়া )
(চলবে...)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


