রাজাকারের বাচ্চাগুলা আবার নামছে ধর্মের হাতিয়ার নিয়ে।
আজ অফিস থেকে ফেরার পথে ৪ জায়গায় ওয়াজ-মাহফিল হতে দেখলাম। আমার জানামতে আজ কোন মহিমান্নিত রাত না যে কারনে এরকম ওয়াজ-মাহফিল গনহারে হবে। একিই বিষয় লক্ষ্য করেছিলাম ২০০৯ এর নির্বাচনের আগে দিয়ে এবং ২০১০ এ যখন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে তোরজোড় শুরু হয়েছিলো। গণহারে ওয়াজের আয়োজন চলেছিলো। আজ আবার যখন জামাত চাপের মধ্যে আছে, আবার তারা মানুষকে বিভ্রান্ত করতে এই হাতিয়ার ব্যবহার করা শুরু করেছে।
বাবা-মায়ের কাছে শোনা ৭১ এর পরে এইরকম শুরু করেছিলো জামাত। বিশ্ববিদ্যালয়ে দেখেছি, রাজনৈতিক কর্মসুচি নিষেথাজ্ঞার সময় শিবির মসজিদে তাদের প্রোগ্রাম পালন করতো একটি ধর্মীয় রুপের আড়ালে।
তাই আইন শৃংখলা বাহিনীকে ততপর হতে হবে এই ব্যাপারে। গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে, যাতে ধর্মীয় অনষ্ঠানের নামে এরা তাদের সন্ত্রাসী কর্মকান্ডের পরিকল্পনা করা বা জনতার আন্দোলনের বিরুদ্ধে স্ট্যান্ডবাজি শুরু করতে না পারে। মানুষকে বিভ্রান্ত করতে না পারে।
আমাদের শিক্ষিত সমাজকেও খেয়াল রাখতে হবে এই ব্যাপারটি।
ওদের এই রুপে কেঊ বিভ্রান্ত হবেন না। মানুষের কাছে বিষয়টি নিয়ে যেতে হবে, তাদের ব্যাপারে সতর্ক করতে হবে। মনে রাখতে হবে আমাদের দেশের মানুষ ধর্মের প্রতি খুবই অনুরক্ত, আর তার সুযোর নিতে চায় এরা।
পরিশেষেঃ মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাই নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


