somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্পর্কের গোপন কথা

০১ লা মে, ২০১৫ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনে চলার পথে বহু মানুষের সাথে দেখা হয়। তাদের সবাই ভালো হয় না বা সবাই খারাপ হয় না। একেক জন একেক রকমের ভাল, একেক রকমের খারাপ। কারো সাথে কারো মিল নেই।
ভালো-খারাপের সাথে মিশতে মিশতে জীবনটা কাটাতে হয়। এই জীবন চলার পথে সবারই এমন একজনের সাথে দেখা বা পরিচয় হয় যে কিনা তার জীবনের সবচেয়ে আকর্ষনীয় ব্যক্তি। এইসব আকর্ষনীয় ব্যক্তি রা জীবনে একবারই আসে। দ্বিতীয় বার জীবনে প্রায় আসেনা বললেই চলে। আসলেও তার প্রতি সেই আগের আকর্ষনী চুম্বকত্ব টা থাকে না।
তবে মজার ব্যাপার কি জানেন, এই আকর্ষক ব্যক্তি এবং আকর্ষিত ব্যক্তি দুজনের মধ্যে নিষ্ক্রিয় হলো আকর্ষিত ব্যাক্তি আর সক্রিয় হলো আকর্ষক ব্যাক্তি মানে যার প্রতি কেউ আকর্ষিত হয়।
নিশ্চয় ভাবছেন সেটা আবার কিভাবে?

বুঝিয়ে দিচ্ছি, মনে করেন সত্যি আপনি একজনের প্রতি আকর্ষিত হয়েছেন। এবং সে বুঝতে পারলো আপনি তার প্রতি প্রবল আকর্ষিত। এমতাবস্থায় আকর্ষক ব্যাক্তির উচিত আপনাকে হারিয়ে যেতে না দেয়া। আর আপনি তো কখনোই তাকে হারাতে চাইবেন না। তাকে না হারানোর জন্য আপনি সব কিছুই করতে পারেন। সুতরাং আপনার দিক থেকে তাকে ছেড়ে চলে যাওয়ার কোন সম্ভাবনা নেই। তাহলে আপনাদের বিচ্ছেদ হতে পারে শুধু তারই মাধ্যমে যার প্রতি আপনি আকর্ষিত।

ধরুন সে আপনাকে মূল্য দিলো না। আপনার চাওয়াটাকে তুচ্ছ করে আপনাকে ছেড়ে গেল। এতে তার কোন দুঃখ হবে না। কিন্তু আপনার এতটাই কস্ট হবে, এতটাই কস্ট হবে যে দুনিয়ার কাওকেই আপন ভাবতে ইচ্ছে করবে না। কোনন মানুষকেই বিশ্বাস করতে মন চাইবে না।
কিন্তু ক্ষতিটা আপনার চেয়ে সেই ব্যাক্তির বেশি হয়ে গেল। কারনের সবাই সবার আকর্ষক ব্যাক্তি হতে পারে না। সেই ব্যাক্তি একটি সুযোগ হারিয়ে ফেলল।

এই অসহায় স্টেজে এসে অনেকেই আত্নহত্যা করে।
ধরুন আপনি সেটা করলেন না। কোন ভাবে নিজেকে মানিয়ে নিতে পারলেন।

এরপর সময়ের স্রোতে আপনিও করো আকর্ষক ব্যাক্তি হয়ে গেলেন, কেউ আপনার প্রতি প্রবল ভাবে আকর্ষিত হলো। এখন কি করবেন?
আপনিও তার প্রতি উদাসীন হবেন? তাকে ছেড়ে চলে যাওয়ার পায়তাঁরা করবেন?

আপনি একজনকে আকর্ষন করতে পেরেছেন এটা কি খুব বড় একটা পাওয়া নয়?
আপনি যেমন আপনার সেই মানুষের জন্য সব কিছু করতে প্রস্তুত থাকতেন, তার চলে যাওয়া যেমন আপনাকে, আপনার চিন্তাধারা, আপনার চালচলন, আপনার আচরন বদলে দিয়েছে আপনার পুরো পৃথিবীটাকে পাল্টে দিয়েছে। ঠিক একই ভাবে যে আপনার প্রতি আকর্ষিত সেও তো আপনার জন্য সব করতে পারে, আপনার চলে যাওয়া তাকে, তার আচরন, তার পৃথিবীদর্শন কে পাল্টে দেবে।
এতে যে কতটা জ্বালা, মানুষকে অবিশ্বাস করে পথচলা যে কতটা কস্টের আপনি তো সেটা ভাল করেই জানেন।

তারপরেও কি আপনি তাকে ছেড়ে চলে যাবেন? আপনার ওলট-পালট জীবনের প্রতি যে আকর্ষিত তাকে ছুঁড়ে ফেলে দেবেন? আপনি যে অবর্ণনীয় পরিস্থিতিতে আছেন তাকেও সেই রকম বস্থায় ফেলবেন?

বলুন...... জবাব দিন
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৫ দুপুর ১২:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

ডাক্তাররা সামনে আরও পিটুনী খাবে... প্রতিকারের সময় এখনি

লিখেছেন অপলক , ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৫



দেশে রুগির চেয়ে ডাক্তার, নার্স বা সরকারী সেবা প্রদানকারী সংস্থার সংখ্যা অনেক কম। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৯৯৯ জন।... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

×