কুয়াশা ভেজা সকালে দেখছি তোমাকে,
তুমি চোখ বন্ধ করে; প্রণাম করছিলে তাঁকে
তাঁকে, যাঁকে তুমি বলো ভগবান আমি বলি খোদা।
আবার দেখছি কাঠ ফাটা রোদে মধ্য দুপুরে,
গঙ্গাস্নানে তুমি; জড়ানো সিক্ত কাপড়ে
শরীরে ভাঁজগুলো কাপড়ের ফাঁকে দৃষ্টিগোচর আধা-আধা।
শেষবার দেখেছি তোমার কুটিরে বৃষ্টিমুখর সন্ধ্যায়,
কামনার অনল ছিল আঁখিতে, দৃষ্টিতে আহ্বান আয় আয়
আহ্বান পারিনি অগ্রাহ্য করতে, তোমার শরীরে পড়েছিলাম বাঁধা।
ছন্দ: (১-১)-২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



