আমি এমন একটা বাসায় থাকতে চাই, যেখানে রাতে মশা কামড়ায়-
তাহলে রোজ মশারি টানানো নিয়ে তোমার সাথে খুনসুটি হবে।
.
আমি এমন একটা বিছানায় ঘুমাতে চাই যেটাতে একটি মাত্র বালিশ আছে-
যাতে আমার উপর রাগ হলেও তুমি দূরে সরে যেতে না পারো।
.
আমি এমন একজায়গায় চাকরি করতে চাই, যেখানে দুই ঈদ ছাড়া আর ছুটি না পাওয়া যায়-
যেন রোজ সন্ধ্যায় অফিস থেকে ফেরার পর আমার প্রতি তোমার সহানুভূতি, ব্যাগ্রতাটুকু না কমে।
.
আমি এমন একটা জীবন চাই যেখানে কোন সুখ না থাকে-
যেন একমাত্র তোমার মাঝেই সুখটুকু পাই, তাহলে তোমার প্রতি আমার আগ্রহ কমবে না।
.
আমি এমন একটা মোবাইল চাই যেটার মাউথপিসের ক্ষমতা খুব দুর্বল-
তোমাকে যখন বলব "ভালবাসি" আশেপাশের সবাই যেন তা শুনতে পায়।
.
আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই, যে আমাকে নয়; অন্য কাওকে ভালবাসে-
যেন এক তরফা ভালবাসতে - বাসতে, হৃদয়ে প্রচন্ড কস্ট নিয়ে পৈশাচিক আনন্দ পাই।
------------------------------------------------------
আমি এমন একটা আমিকে চাই, যে প্রচন্ড স্বার্থান্বেষী -
যাতে তুমি নিজেও আয়নায় নিজের দিকে তাকানোর অনুমতি না পাও।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৫ ভোর ৫:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



