কিছু কিছু গান আছে, যেগুলো শুনলে বা মনে পড়লে নিজের অজান্তেই হারিয়ে যাই, ছোটবেলার প্রজাপতির ডানার মতো দিনগুলিতে। যখন মুখে মুখে ফিরত সেসব গান। আহা! স্বপ্ন স্বপ্ন মনে হয় সেসব দিনগুলি। আজ হঠাৎ সেই গানগুলির কথা মনে পড়ে গেল।
১। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে.....
(প্রতিদিন স্কুলে যাওয়ার সময় দল বেঁধে গানটা গাইতাম।)
২। আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে... ইয়াহ্
(গানটার জনপ্রিয়তা যে কতটুকু সেটা বলার অপেক্ষা রাখেনা।)
৩। ভাল আছি ভাল থেক, আকাশের ঠিকানায় চিঠি লিখ...
(গানটার কথাগুলো আজও সবার হৃদয়ে নাড়া দেয়।)
৪। এক আকাশের তারা তুই একা গুনিস নে.....
(ঈদের আগের অর্থাৎ চাঁদ রাতে সবাই এই গানটা গাইতাম আর আকাশের দিকে আঙুল তুলে মোস্তাফিজুরের মতো উপরের দিকে লাফাইতাম।)
৫। আজ পাশা খেলব রে শ্যাম....
(হুমায়ুন ফরীদি আর মৌসুমির সেই সমুদ্র সৈকতের রোমান্সের কথা মনে পড়ে যায়, ছবিটার নাম এখনও মনে আছে।)
এরকম আরো প্রচুর গান আছে। যেগুলো আসলে ছোটবেলার স্মৃতির সাথে এমন ভাবে মিশে গেছে যে, আলাদা করার আর উপায় নেই।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৫ ভোর ৪:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



