somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশি এমবাসিতেও বিএনপি-জামায়াতের মনোনীত কর্মকর্তা

০৩ রা ডিসেম্বর, ২০০৬ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে কর্মরত বিদেশি এমবাসিগুলোতেও বিএনপি-জামায়াত মনোনীত কর্মকর্তার অস্তিত্ব খুজে পেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল। গত শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক প্রেস বৃফিংয়ে তিনি বলেন, বিদেশি এমবাসিগুলোতে এখনো বিএনপি-জামায়াত জোটের মনোনীত কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। তারা আসন্ন নির্বাচনে বিএনপি-জামায়াতের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে কাজ করছেন। তাই তাদের অবিলম্বে প্রত্যাহার করে সেখানে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে।
বৃফিংয়ে আবদুল জলিল বলেন, প্রধান উপদেষ্টার পদ থেকে প্রেসিডেন্ট ড. ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগই বতর্মান সঙ্কটের একমাত্র সমাধান। তিনি তার দখল করা বাড়তি দায়িত্ব থেকে পদত্যাগ করলেই অবরোধ প্রত্যাহার করা হবে। তিনি বলেন, প্রেসিডেন্ট তার পদ রক্ষার জন্য প্রধান বিচারপতিকেও ব্যবহার করেছেন। তিনি বারবার সংবিধান লঙ্ঘন করছেন। পদত্যাগ না করলে দেশবাসী এবার কঠোর অবরোধ পালন করবে।
তিনি আরো বলেন, প্রশাসন নির্দলীয়করণের নামে প্রধান উপদেষ্টা আইওয়াশ করছেন মাত্র। বিএনপি-জামায়াত জোটের চিহ্নিত লোকজনকেই তিনি এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় বসাচ্ছেন। তিনি অবাধ নির্বাচনের স্বার্থে গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানসহ স্বরাষ্ট্র ও সংস্থাপন সচিবকে বদলির দাবি জানান।
১৪ দল সমন্বয়ক বলেন, গত সরকারের রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেল অনেক অপকর্মের হোতা। আমরা শুরু থেকেই তার বরখাস্ত দাবি করে আসছি। অথচ প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টা এ পক্ষপাতদুষ্ট অ্যাটর্নি জেনারেলের পরামর্শ নিয়ে ইলেকশন শেডিউল ঘোষণা করেছেন। তিনি উদ্যোগ নিয়েই প্রধান বিচারপতিকে দিয়ে জনগুরুত্বসম্পন্ন মামলার শুনানি স্থগিত ঘোষণা করিয়েছেন। আবদুল জলিল এ স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেন কি না জানতে চাইলে আবদুল জলিল বলেন, এটা আইনজীবীদের বিষয়।
আবদুল জলিল বলেন, ১ কোটি ৪০ লাখ ভুয়া ভোটার রেখে, ভোটার তালিকা সংশোধন না করে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পূর্বশর্তই হলো একটি নির্ভুল ভোটার তালিকা। বর্তমান নির্বাচন কমিশন এটি করতে ব্যর্থ হয়েছে। তিনি নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, আমরা নিরপেক্ষ কমিশনার নিয়োগের দাবি জানালেও প্রেসিডেন্ট বিএনপির দলীয় লোক বসিয়েছেন কমিশনে। তিনি সমস্যা সমাধানের পরিবর্তে নিজেই সমস্যা তৈরি করছেন।
তথ্য সূত্র: দৈনিক যায়যায়দিন
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×