somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাজাবো অনাগত সুন্দরের প্রত্যাশায়........ ২০১৩

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :








নতুন বছরের রুপে ফুলেল মুকুটে
ভবঘুরে মনের দরজায় কড়া নেড়ে এসেছিলে
প্র্ভাতের নবীন আলোর পরশ মেখে।
নিদ্রার আতুর ভেংগে স্বাগত জানিয়েছিলাম
উৎসারিত মনের গভীর থেকে।

একটু একটু করে সরুপ হারিয়ে
এক বছরের এক গুচ্ছ সময়ের গহনে,
সঞ্চিত হয় অমূল্য জীবনের খর হিসেব।
কিছু মেলে কিছু মেলেনা। কিছু বলি হয়
সময়ের খুশির হিংস্র শিকারে।

অনেক হিসেবের শেষে ফলাফল
শোচনীয় পতন আর পরাভব।
তিনশ পয়ষট্টি দিনে তোমার দেওয়া
সর্বকালের শ্রেষ্ঠ ঊপাহার আমার
নিষ্প্রভ ঘাসফড়িঙ জীবন।

জমাট দীর্ঘ নি:শ্বাস আড়াল করে
কষ্টের শেষ প্রান্তে দাঁড়িয়ে
হাত নেড়ে তোমাকে বিদায় বলছি
কখনও ফিরে এসো না অজস্র বেদনার
নীল বিষের পেয়ালা হাতে।

অনন্তকালের প্রবাহিত ঝর্ণায়
ভেসে যাক না পাওয়ার বিরোধ
স্বল্প এ জীবন সীমার পরিসরে
সবটুকু জরা জীর্ন জলাঞ্জলি দিয়ে
নতুন রুপে এনে দাও নতুনের বারতা।

সুন্দর শপথে বুক বেঁধে
সকল অযোগ্যতার গ্লানি ধুয়ে মুছে
প্রজ্জলিত মশালের উত্তাপে উষ্ণ করে জীবন
নব চিহ্নের দাগ অক্ষত করে মনে
সাঁজাবো অনাগত সুন্দরের প্রত্যাশায়।



২০১২ সাল ছিল আমার জন্য অনেক গ্লানিময়। চমকপ্রদও বলা যায়। দেখি ২০১৩ সাল আমার জন্য কি বারতা নিয়ে আসছে।
অপেক্ষায়...........................

সকল কে নতুন বছরের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×