
তোমাকে ছোঁয়া যাবে না,
আচ্ছা ঠিক আছে, ছোঁবো না ।
মুগ্ধতার জন্য হলেও
হাসিমুখ টার আর দরকার হবে না ।
তবে, যতটা দিন তুমি আমার গালে
স্বপ্ন একেঁছিলে,
ভেবেছিলাম সেগুলো ছিলো একগুচ্ছ নিশি,
বেধে রাখা পালে ।
লাল-নীল, কত-শত ফড়িং দেখেছিলাম
তোমার রঙিন ঠোটে ।
ঠোটজোড়া হায় নিথর এখন,
তুমিই বলো, অভাবে কখনো ফুল ফোটে?
তোমাকে ধরে রাখা যাবে না,
আচ্ছা ঠিক আছে, রাখবো না ।
মাথা গোজার জন্য হলেও
আচলটার আর দরকার হবে না ।
অলস দুপুরে, তোমাকে নিয়ে
কবিতা লেখার অদ্ভুত অভ্যাসটা,
প্লিজ বদলাতে বোলো না ।
ওটা পারবো না
আমাকে দিয়ে হবে না ।
কি করবো বলো,
বড় স্পর্শকাতর যে আমি!
হেরে যাওয়া মানুষটার আর,
হারিয়ে যাওয়ার ভয় থাকে না ।
তোমাকে হারিয়ে ফেলা যাবে না,
আচ্ছা ঠিক আছে, হারাতে দেবো না ।
শুধু পথ ধরে হাটার জন্য,
বিশেষ একটা মানুষের আর দরকার হবে না ।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



