
কি দেখো?
তোমার ক্লান্ত-দগ্ধ খোলা চুল,
নকশি কাথায় মোড়ানো যেন
একগুচ্ছ গোলাপী ফুল ।
আর?
চাবুক ঠোটের বাকা হাসি,
যেন অঢেল সমুদ্রে অনন্ত বিস্মৃত
ঢিমিয়ে থাকা জলরাশি ।
তাই?
বিশ্বাস হচ্ছে না বুঝি?
গাঢ় স্বপ্নে শুভ্র হাসিতে
ঠোটের অাঙ্গিনায়, তোমাকে পাল্লা দিয়ে খুজি ।
বাহ! বেশ তো!
হ্যা, নুপুর
তুমি আমার ভবিষ্যতের ভোর হবে
বাজিয়ে যাবে বৃষ্টির টুপুর ।
তুমি কি এভাবেই কথা বলো সবসময়?
ক্ষতি কি!
ভালোবাসি বলে, ভালোবাসায় ভাসতে চাওয়া
দোষের কিছু কি?
আমাকেও ভালোবাসতে হবে এখন?
সেটা তোমার ব্যাপার!
তুমি চাইলেই বা কি,
ভেসে থাকার সিদ্ধান্ত টা শুধু যে আমার ।
হয়েছে, থামো!
উহু, ভেবেছি আজ অফিসে যাবো না
সারাদিন বৃষ্টি দেখবো,
প্লিজ না করো না...
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


