somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেকারত্বের দায় কার????

২৪ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অভাগা এই দেশে বেকারের সংখ্যা কত? - এই প্রশ্নটির সঠিক উত্তর দেয়া না গেলেও জানা যায় বেকারের হার প্রায় ৪০% যারা কোন না কোন ভাবে বেকার। সরকারী হিসাবে এই হার হচ্ছে মাত্র ৫%। সরকারী হিসাবে যারা কোন না কোন ভাবে কাজ করেন - যেমন যিনি টিউশনি করেন, দৈনিক মজুরীতে কাজ করেন (মানে কাজ আছে তো বেতন আছে, কাজ নেই তো বেতন নেই এরাও কিন্তু বেকার নয়), হোম মেকার যেমন কারো বিবাহিত স্ত্রী যিনি বাসায় রান্না করেন তিনিও বেকারের হিসাবে যুক্ত হবেন না। সমস্যা হচ্ছে গরীব মহিলারা কিন্তু কাজের খোঁজ করেন, যদিও তাদের বেকার হিসাবে ধরা হয়না। আমাদের অন্যান্ন পরিসংখ্যানের মত সরকারী এ হিসাবও ত্রুটিযুক্ত।

এবার আসুন বেকার সমস্যা সমাধানের কাজ কি শুধু সরকারের - উত্তর হচেছ অবশ্যই না, তবে সরকারকে এ সমস্যা সমাধানে বড় নিয়ামকের ভূমিকা পালন করতে হয়। একটি দেশে সরকারই সবকিছু নয়। জনগণকেও নিজের দায়িত্ব নিতে জানতে হয়, শিখতে হয়। সরকারের মূল দায়িত্ব হচ্ছে আপনি যাতে আপনার প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেন সে সুযোগ তৈরি করে দেয়া। সরকার তার দায়িত্ব পালন করেন আর্থিক খাত, বানিজ্যিক এবং সেবা খাতের সুষ্ঠু ব্যাবস্হাপনার মাধ্যমে জনগনের জন্যে সম অংশগ্রহনের বা অংশের সুযোগ নিশ্চিৎ করার মাধ্যমে।

সম অংশগ্রহনের সুযোগ এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সরকার তার নীতি এবং কর্মকান্ডের মাধ্যমে জনগণের সবাই যেন সমান সুযোগ পায় সে নিশ্চয়তা দিবে, পাশাপাশি পশ্চাদপদ জনগোষ্টির জন সুযোগ তৈরি করে দিবে বিশেষ সুযোগ দানের মাধ্যমে।

একটি সমাজে বেকারত্বের অভিশাপ হচ্ছে যাবতীয় সামাজিক সমস্যার মূল। জনগণ যদি সমান সুযোগ না পায়, বেকারত্বের অভিশাপের সাথে সামাজিক বন্চনাও অধপতিত সামাজিক সমস্যা গুলোকে আরও প্রকট করে তোলে।

বেকারত্বের অভিশাপে যাতে ভূগতে না হয়, তার জন্যে প্রথমে নিজের ক্যরিয়ারকে ভবিষ্যত মুখি করে গড়ে তুলতে হয়। ছাত্র অবস্হায় ভবিষ্যত কর্ম পরিকল্পনা তৈরি করে সে অনুযায়ি নিজেকে গড়ে তোলা হচ্ছে নিজের দায়িত্বের অংশ। অবশ্য একজন ছাত্র যাতে নিজেকে গড়ে তুলতে পারে তার ভবিষ্যত পরিকল্পনা অনুযায়ী, রাষ্ট্রের কাজ হচ্ছে সে অনুযায়ী সার্বিক সহযোগিতা করা। সরকার তার নীতি, পরিকল্পনা, এবং কাজের মাধ্যমে একজন ছাত্রকে মানব সম্পদ রুপে গড়ে তোলে।

এ ক্ষেত্রে সরকারে ভূমিকা এবং আপনার ব্যক্তিগত পরিকল্পনা সফল ভাবে বাস্তবায়ন হলে, আপনি অবশ্যই একজন মানব সম্পদে পরিণত হবেন - কারো কাছে চাকুরির জন্যে ব্যক্তিত্ব বিসর্জন দিতে হবেনা। তার পরও সমস্যায় পড়তে পারেন যদি সরকারের আর্থিক নীতি, বাজার ব্যবস্হাপনার নীতি, প্রতিষ্ঠান পরিচালনার নীতি গুলো যদি ঠিক ভাবে কাজ না করে। এ ক্ষেত্রে সরকারের কাজ হচ্ছে সবার জন্যে সমান সুযোগ তৈরি করে দেয়া। সরকার পরিচালনায় কোন একটি নীতিতে বিচ্যুতি ঘটলে, বা বৈষম্য করা হলে, সার্বিক অব্যবস্হাপনা তৈরি হবে। এই সার্বিক অব্যবস্হাপনা সামাজিক বিশৃংখলা তৈরি করবে। বাংলাদেশে বর্তমান সামাজিক বিশৃংখলার তথা বেকারত্বের জন্যে আমাদের সবারই দায় এবং দায়িত্ব আছে।


হিসাব করে দেখুনতো আমরা কে কতটুকু নিজের দায়িত্ব পালন করছি, আর সরকারই বা কতটুকু কাজ করছে আমাদের অধিকার রক্ষায়?
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×