একটাই চাওয়া, একটা রাত তুই আমার সাথে থাক
সে রাতে মোর চোখের সব - অশ্রু মুছে যাক ।
বালিকারা বুঝি এটাই ভাবে, "দিয়েছি একটা ধোঁকা"
পৃথিবীর সব বালকরাই বুঝি আমার মত হয় বোকা ।
একটা রাত্রি ম্লান চাঁদের জ্যোস্না দেখ তুই
একটাই চাওয়া, শুধু একটা রাত্রি আমি নিশ্চিন্তে ঘুমাই ।
বালিকার মুখে মধু আর বুকে নিষ্ঠুরতা
বালকরাই কেঁদে মরে নিয়ে ভীষণ বিষন্নতা ।
একটা বিকেল আসুক তোর বিরহী সন্ধ্যা লগন
কষ্ট তোর শুধু সুখ প্রবাহে ভরে যাক মোর মন ।
ছলনা ভরা ভালবাসায় একদিন, তোর হৃদয়টা ভরুক
আমার কান্না বুঝিস সেদিন, তোর মনেতে রক্ত ঝরুক ।
একটা দিন তোর সুখগুলো সব আমায় দিয়ে দিস
একটা দিন আমার সমস্ত দুঃখ তুই নিয়ে দেখিস ।
অন্ধকারে ভীষণ জ্বালায় তোর বুকে কি আগুন ঝড়ে ?
আমার চোখে চোখ রেখে বল কখনও ভালই বাসিস নি মোরে !
-২০১৪ সাল
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




