সকল দোষ, ওই ফরমালিন চুরার!
২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
; গতকাল রাতে বিষম বুকে ব্যাথা ছিল। উহার কারন এখনও উদ্ঘাটন হয় নাই। সন্ধ্যার সময় একটা 'তেঁতুল' চকলেট খাবার পর থেকেই তীব্র ব্যাথা। মনে হইতেছিল, কেউ একজন হৃৎপিণ্ডটা লইয়া খামচা খামচি করতেছে।
কিন্তু আম্মাকে বলা মাত্র তিনি 'প্যারাসিটামল দুই বেলা' টাইপের সল্যুশন দিলেন। তিনি কহিলেন, ধুম্রপানের জন্যই এইরূপ দশা! যতদিন ওই কুপথ থেকে ফেরা নাই ততদিন এর কোন হাল নাই। তার কথা শুইনা আমিতো ব্যাপক ইমোশনাল হইয়া গেলাম। কুনমতে রাতে দিলাম ঘুম।
সকালে উঠে দেখি বুকে ব্যাথা কম। ভাবলাম যাউকগা আম্মারে বলতে হবে যে বিষয়টা আসলে, অম্লতা জনিত ছিল, ধোঁয়া নয়। বেসিনের সামনে দাঁড়াইয়া আয়নায় দেখি আমার সামনের একটা চুল সাদা!! দৌড়াইয়া আসিয়া আম্মাকে বলিলাম, 'আম্মা ছুটু বয়সে চুল সাদা? সকল দোষ ওই ফরমালিন চুরার।' আম্মা নিবিড় ভাবে আমার মাথা থেকে বস্তুটা টানিয়া বের করে বললেন, 'এটা তোয়ালের একটা সুতা ছিল,চুলের সাথে প্যাচ খেয়ে লেগে ছিল। ধূমপান করতে করতে তোমার মাথার বুদ্ধিও দেখি গ্যাছে গা।'
সাত সকালে এইরূপ আহাম্মকি দেখে আমি তাজ্জব! এ জীবন আমি আর রাখপও না!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন