somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ম্যান্ডেলা'র প্রতি শ্রদ্ধা।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

; একজন প্রকৃত নেতা (লিডার) এর সংজ্ঞা জানতে চেয়েছিলাম একদিন ক্লাসে। শিক্ষক জানিয়েছিলেন, নেতা (লিডার) এমন একজন মানুষ যিনি একটা দর্শন (ভিশন) জনগণের কাছে তুলে ধরবেন এবং নিজে এমনভাবে তা অর্জনের জন্য কাজ করবেন যাতে তার দেখাদেখি সবাই 'কর অথবা মর (ডু অর ডাই)' ভিত্তিতে কাজ করে। ফলাফলে অবশ্যই তারা বিজয় অর্জন করবেই করবে।

এমন একজন লিডারের একটি ঘটনা বলি, তিনি তখন জেলে। জেলে'র কয়েকটি জোন রয়েছে। এক জোনের কয়েদীরা অন্য জোনের কয়েদীয়ের সাথে যোগাযোগ করতে পারত না। তাদের নিজেদের মধ্যে যোগাযোগের রাস্তা ছিল খুবই কম। এই যেমন কেউ বাথরুমের ফ্ল্যাশে প্ল্যাস্টিক দিয়ে মুড়ে কাগজের বার্তা দিয়ে যোগাযোগ করত, আবার কেউ বা খাবারের উচ্ছিষ্টর মাঝে প্ল্যাস্টিক দিয়ে কাগজ মুড়ে দিত। সেই কাগজে আবার লেখা হত তরল দুধ শুকিয়ে! এইরকম এক পরিস্থিতিতে লিডার অনশনের ডাক দেন। এই ভাসা খবরে অন্য সকল জোনের কয়েদীরা সিধান্ত নেয় যে তারাও অনশন করবেন শুধুমাত্র সেই জোনের কয়েদীদের সাথে একাত্মতা জানাতে। আশ্চর্যের বিষয় হল, তারা কিন্তু জানতেন না যে তারা কি নিয়ে অনশন করছে অথবা কবে থেকে অনশন করছে। কিন্তু তারা একাত্মতা জানাতে পরের বেলা থেকেই অনশন শুরু করে। এভাবে দিন যেতে থাকে। কিন্তু তাদের অনশন ভাঙ্গে না। কতৃপক্ষ অনেকভাবে তাদের অনশন ভাঙ্গাতে চেষ্টা করে। তাদেরকে দেয়া হয় নানা ধরনের লোভনীয় খাবার। কিন্তু তারা কেউই অনশন ভাঙ্গে না। তাদের এই অবস্থা দেখে জেলের কর্মচারীরাও তদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য অনশন করা শুরু করে। তখন কতৃপক্ষ লিডারকে কথা বলার জন্য ডাকেন। তিনি তাদের জানান যে জাতিবিদ্বেষ বিরোধী সংগ্রামের একটি অংশ হিসেবে তারা তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য এই সংগ্রাম করছেন। পরের দিন তাদের দাবি মেনে নেয়ার জন্য কতৃপক্ষ প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসেন।

এই মানুষটি ছিলেন 'নেলসন ম্যান্ডেলা' যদিও নেলসন নামটি দেয়া হয় তার স্কুল থেকে। এবং তার কোন ধারনাই নেই যে কেন তাকে নেলসন নামটাই দেয়া হয়। কিন্তু মানুষ নামকে বড় করে, নাম তো আর মানুষ কে বড় করে না! তিনি তার প্রমান ই দিয়ে গেছেন। এইরকম মহান নেতার প্রস্থানে গভীর শ্রদ্ধা জানাই। তার দেখানো অনেক দর্শন, বিশ্ববাসীর কাছে পরবর্তী সময়ের পাথেয় হয়ে থাকবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×