সকাল বেলা ঘুম থেকে উঠেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিল ছেলেটি।
ঢাকা সম্পর্কে এতোটা জানা নেই; শুধু এইটুকুই, চোখে রঙ্গিন স্বপ্ন।বিশ্ববিদ্যালয়ে পড়বে, অনেক বড় হবে।
এখন তো বিশ্ববিদ্যালয় মুখের কথা না, তার জন্য অনেক কিছু করতে হয়।
তাই প্রথম কোচিং-এ ভর্তি হবে। বিশ্ববিদ্যালয় বলে কথা।
ঢাকায় ওর এক বন্ধু আছে। ওর রুমে উঠা হয় ছেলেটার। ওর বন্ধুর বাসা আগারগাওঁ তালতলায়। ওদের সাথে যোগ দেয় ওদের আর এক বন্ধু। সেও তাদের সাথে গ্রামে পড়াশুনা করেছে। তার ও একিই স্বপ্ন।
বিকেল পাচঁটায় বাড়িতে ফোন দেয় ছেলিটি; ঠিক ভাবে ঢাকায় গিয়েছে সে।
(কতটা ঠিক ভাবে গিয়েছে, তাতো কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার ব্যায়িত সময় বলে দেয়; যে দেশের মানুষজন রাস্তায় গাড়িবদ্ধতায় জীবনের ৬০% সময় ব্যয় করে, সে দেশের মানুষজনের কোন কাজ টায় আর ঠিক ভাবে হয়?)
রাত ১১ টা ৪৪ মিনিট আমার ছোট ভাই আমার কাছে এসে বলছে হাসান ভাই তো এক্সিডেন্ট করেছে। আমি বলছি তুই জানছ কি করে? সে বলছে আমার কাছে একটু আগে হাসান ভাইয়ের একবন্ধু ফোন করেছিল, সে বলেছে। আমি আমার ছোট ভাইয়ের থেকে ছেলেটার ফোন নাম্বারটা নিলাম।
আমি কল দিলাম। কারন আমি যে ছেলেটার গল্প লিখতেছি সে আর কেও নয়, সে আমার চাচাতো ভাই। আমার ছোট।তার নাম হাসান; সে ২০১০ সালে এইচ,এস,সি ও ২০০৮ এ এস,এস,সি পাশ করেছে। দুটোতেই তার জিপিএ ৫।
তার বন্ধুর সাথে কথা বলার পর জানতে পারলাম তার অবস্থা বেশি ভাল নেই। এখন সে ঢাকা পঙ্গু হাসপাটালে আছে।
আমার কাছে পুরো ব্যাপারটা স্বপ্নের মতো লাগছে। হাসান সকাল বেলা বাড়ি থেকে গেছে খুব ভালো...অথচ রাতের বেলা এই খবর!!!
বাড়িতে সবাই জানার পর কান্নায় ভেঙ্গে পড়ল।
পরদিন; খুব ভোরে ঘুম থেকে উঠেই রওয়ানা দিলাম ঢাকা যাব বলে। কারন আমি থাকি কুমিল্লাতে। ঈশ্বরের কৃপায় দুপুর হওয়ার পূর্বেই ঢাকায় পৌছে গেলাম। হাসপাতালে আরেক ঝামেলা; রোগী জরুরী বিভাগে আছে, বিকেলা ছাড়া রোগী কে দেখতে যাওয়া যাবেনা, এইটা হাসপাতালের নিয়ম। (আমি ভাবছি হাসপাতালের নিয়ম, নাকি গার্ড কে টাকা না দিলে ভিতরে যেতে দিবেনা?)
একটু বুদ্ধি করে পঞ্চাশ টাকা ধরিয়ে দিলাম গার্ড কে। টাকা দেওয়ার পর দেখলাম হাসপাতালের কোন নিয়ম নেই। খুব অবাক লাগলো এই ভেবে যে, পঞ্চাশ টাকায় হাসপাতালের নিয়ম বদলে গেলো; যাক কিছুই করার নেই, সরকার-ইতো সার্থের কারোনে দেশের নিয়ম বদলায়; আর সেতো একজন সরকারী লোক। (তবে আবার দুঃখ ও লাগছিলো ইহা ভেবে, আমার মত যদি কোন অসহায় মানুষ তাকে পঞ্চাশ টাকে না দিতে পারে; তাহলে তো তার জন্য কোন নিয়ম বদলাবে না, যদি তার কোন রোগী ভিতরে মারা ও যায়)
যায় হোক, ভিতরে প্রবেশ করলাম। টাকায় নিয়ম ভেঙ্গে। যদি ও ইহা এক প্রকার অপরাধ।
ভিতরে প্রবেশ করার পর থেকে কেমন জানি একটা ভয় কাজ করতেছিল।
গিয়ে দেখি সে বিছানায় শুয়ে আছে। তার পাশে তার বন্ধুরা বসা। তার অবস্থা বেশি একটা ভালনেই।
তার বন্ধু দের কাছ থেকে জানতে চাইলাম পুরো ব্যাপার টা। কি করে হলো তার এই অবস্থা।
ওর এক বন্ধু বলল "আমি, হাসান আর ও, আমরা তিন জনে গিয়ে ছিলাম মিরপুর ১০ নম্বরে, কিছু কেনা কাটা করার জন্য। আসার সময় প্রায় ৬-৩০ টা বাজে। আমরা একটা বাসে উঠলাম তালতলায় নামব বলে। তারপর ভাড়া দিলাম ১০ টাকা। কন্টাক্টর বলল ৩০ টাকা দেন। হাসান বলল কেনো? এইটা চয়েস বাস দেইখ্য উঠেন নাই। হাসান বলছে না, তবে উঠার সময় তো বলেন নায় যে, তালতলায় নামলে ৩০ টাকা দিতে হবে, তবে যায় হোক আমরা তো ছাত্র; আপনি ২০ টাকা রখেন। ২০টাকা দিয়ে হাসান নেমে গেলো। কিন্তু আমাকে নিয়ে চলে যাচ্ছে। আমাকে নামতে দিবেনা, ৩০টাকা না দেওয়ায়। হাসান গাড়ি চালু করে দেওয়া অবস্থায় আমাকে নামানোর জন্য গাড়িতে উঠেছিলো। হাসান কে ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দেয়।হাসানের হাত এবং পায়ের উপর দিয়ে পিছনের দুটি চাকা যায়।"
হাসানের অবস্থা এখনো অনেক খারাপ।হাসানের আর বিশ্ববিদ্যালয়ে পড়া হয়নি। জানিনা হাসান আর কখনো আমাদের মত সুস্থ-সুন্দর জীবন যাপন করতে পারবে কিনা। এখন ওর বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন, বড় হওয়ার স্বপ্ন শুধুই জল রঙ হয়ে চোখের কোনে ভাসে...
আর কতটা আমাদের সমাজের মেধাবী হাসানদের দূর্ঘটনায় পড়ে স্বপ্ন ভঙ্গ হলে যোগাযোগ মন্ত্রণালয়ের চোখ খুলবে? দেশের যানবাহন আইন কার্যকর হবে?
(ইহা গত ২/৬/২০১০ এর ঘটনা, যার ফলে হাসান এর সব স্বপ্ন এখন জল রঙ হয়ে চোখের কোনে সর্বদা ভাসে, শুধু তার একার নয়, পুরো পরিবারের ও)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


