রাস্তা ভুলে সহজ সরল (শেয়াল ইউজুয়ালি ধূর্ত হয়) একটি শেয়াল গভীর জঙ্গলে ডুকে গেল। কোনভাবেই সে ফিরতি পথ আবিষ্কার করতে পারছে না। অতএব গল্প জমানোর জন্য এইবার পণ্ডিত মশাই শ্রেণির এই প্রাণীটি বিপদে পরবে কোন সন্দেহ নাই। হল ও তাই। যথারীতি একটি ক্ষুধার্ত বাঘ তার পিছু নিল। হনহন করে ছুটে আসছে বাঘ মামু। আর এদিকে ভন ভন করে ঘুরছে শেয়াল মশাইয়ের মাথা।
কি করি কি করি? ভাবছে আর এদিক ওদিক তাকাচ্ছে। হঠাত পড়ে থাকা কয়েকটা শুকনো হাড্ডি নজরে পরল শেয়ালের। হড্ডি গুলো নিয়ে বাঘের উল্টো দিকে মুখ করে করে চাটতে লাগলো। আর উচ্চস্বরে বলল, "উহ!!! বাঘের মাংস খেতে যে কি মজা? মনে হচ্ছে হাড্ডি সহ খেয়ে ফেলি। আরেকটা বাঘ খেতে পেলে ভালো হতো।"
বাঘ মামা ভয়ে নিজের জান নিয়ে পালাল। শেয়ালের এই সমস্ত কীর্তি কলাপ গাছের ডালে বসে বানর প্রত্যক্ষ করছিল। বানর ভাবলো চান্সে বাঘের সাথে বন্ধুত্ব করা যেতে পারে। বাঘকে সব খুলে বলল। বাঘ শুনে ক্ষেপে গিয়ে বানর কে বলল, "চল আমার সঙ্গে। আজ শেয়ালের এক দিন কি আমার একদিন!"
বাঘ বানরকে পিঠে নিয়ে শেয়ালের খোঁজে রওয়ানা হল। বাঘের পিঠে বানরকে আসতে দেখে এবারে শেয়াল বলল, "বানরটাকে ১ঘন্টা আগে পাঠিয়েছি ১টা বাঘকে ভুলিয়ে ভালিয়ে আমার কাছে নিয়ে আসতে। এখনো আসছেনা। শালা বান্দররে ভালো মত বুজিয়ে বললাম, বাঘের মাংস ছাড়া আমার ভালো লাগে না। আসুক বান্দর শালারেই এইবার খাইছি।"
এইবার বুঝেন বান্দরের শেষমেশ কি অবস্থা হয়েছিলো। বাঘ নিশ্চয় তাকে পেটে পুড়েছে।
মোরালঃ বান্দরামি সব জায়গায় চলেনা। বন্ধু বাড়ান ভাল কথা, কাউকে বিপদে ফেলে বন্ধু বাড়ানোর চিন্তা মাথায় না আনাই ভাল। নাকি?
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



