২০ নভেম্বর 'বাংলাদেশে রাজনৈতিক সংকট' শিরনামে নিউইয়র্ক টাইমস এর সম্পাদকীয়র বাংলা করলে যা দাঁড়ায়ঃ
বছরের শুরু থেকে ধারাবাহিক হরতালে বাংলাদেশে স্থবিরতা নেমে এসেছে এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতায় কয়েকশ’ নিহত হয়েছে। বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং মানবাধিকারকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। আদালত বিচার প্রক্রিয়ার একেবারে মৌলিক মানদণ্ড লঙ্ঘন করে মৃত্যুদণ্ড এবং প্রশ্নবিদ্ধ রায় দিয়ে আসছে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর এই সংকটের দায় সরাসরি বর্তায়। -- জানুয়ারিতে নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আঁকড়ে থাকতে চায় এবং প্রয়োজনে যে কোনো উপায়ে তার প্রতিদ্বন্দ্বীকে (বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া) ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখতে তাকে দৃঢ়প্রতিজ্ঞ মনে হচ্ছে। গত ২০১১ সালে শেখ হাসিনা নির্বাচন অনুষ্ঠানের তিন মাস আগে ক্ষমতাসীন সরকার থেকে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত সংবিধানের ধারাটি বাতিল করেছেন। পরিবর্তে তিনি তার নেতৃত্বে মহাজোটের দলগুলো নিয়ে ‘সর্বদলীয়’ সরকার গঠন করেছেন। এই ব্যবস্থা সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে গ্রহণযোগ্য নয়। দুই নেত্রী সম্ভাব্য একটি বিস্ফোরক অচলাবস্থার মধ্যে আটকা পড়েছেন।
এমনকি, বিএনপির মিত্র জামায়াত ইসলামকে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের সমর্থকরা মনে করে, ইসলামী দলগুলো ১৯৭১ সালে পাকিস্তান থেকে আলাদা হওয়ার তিক্ত যুদ্ধের মাধ্যমে অর্জিত দেশটির মূল চেতনার জন্য হুমকি। কিন্তু নির্বাচন থেকে নিষিদ্ধ করায় জামায়াতের হতাশ নেতাকর্মীরা রাজপথে নেমে আসে। এছাড়া ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সঙ্গে জড়িতদের বিচারে ২০০৯ সাল গঠিত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিরোধী দলের নেতাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এই ট্রাইব্যুনাল রাজনৈতিক বিরোধীদের দমনে আরেকটি মাধ্যমে পরিণত হয়েছে।
যদি অধিকার লঙ্ঘন অব্যাহত থাকে বাংলাদেশ চাপের মুখে পড়তে পারে, এমনকি আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অবরোধের মুখেও পড়তে পারে। -- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করত হবে, মানবাধিকারকর্মীদের ভয়ভীতি প্রদর্শন বন্ধ করতে হবে এবং আসন্ন নির্বাচন নিয়ে একটি গ্রহণযোগ্য অন্তর্বর্তী সরকার খুঁজে বের করতে বিরোধী দলের সঙ্গে কাজ করতে হবে।
Click This Link
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



