somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশের গণতন্ত্র

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী লীগের দৃশ্যমান প্রথম টার্গেট বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা। এটি করা গেলে কারচুপি না করেই আগামী নির্বাচনে নিশ্চিতভাবে জিতে আসবে আওয়ামী লীগ। বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার জন্য প্রথমে অত্যন্ত বিতর্কিতভাবে তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বাদ দেওয়া হয়েছে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করার সামর্থ্যকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে বিরোধী দলের প্রতি অপপ্রচার, দমননীতি ও নির্যাতন চালানো হয়েছে। এর ধারাবাহিকতায় নির্বাচন-পূর্ব ৯০ দিন সময়েও আওয়ামী লীগ সরকার বিভিন্ন অনৈতিক ও অন্যায় পদক্ষেপ অব্যাহত রেখেছে।

মেরুদণ্ডহীন ও জি হুজুর ধরনের নির্বাচন কমিশনকে দিয়ে বিএনএফ নামের একটি ভুঁইফোড় সংগঠনকে বিএনপির যৌক্তিক আপত্তি সত্ত্বেও নিবন্ধন দেওয়া হয়েছে, আরপিও একতরফাভাবে সংশোধন করে বিএনপির যেসব নেতা সুবিধাবাদী হতে চাইবেন, তাঁদের যেকোনো দল থেকে নির্বাচন করার পথ উন্মুক্ত করা হয়েছে, জাতীয় পার্টিকে দৃষ্টিকটুভাবে মন্ত্রিত্ব এবং সম্ভবত আরও বিভিন্ন ধরনের উৎকোচ প্রদান করে নির্বাচনী প্রক্রিয়ায় নিয়ে আসা হয়েছে, বিএনপির জোটসঙ্গীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিএনপিবিহীন সর্বদলীয় মন্ত্রিসভায় নিয়ে আসার তৎপরতা চালানো হচ্ছে এবং তথাকথিত সর্বদলীয় সরকারে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতাকে আরও বলীয়ান করা হয়েছে।

গত ২৭ অক্টোবর থেকে নির্বাচন-পূর্ব ৯০ দিন সময়ে সরকারের সবচেয়ে সাম্যমূলক ও গণতান্ত্রিক আচরণ করার বাধ্যবাধকতা রয়েছে। অথচ এই সময়ে বিএনপির প্রতি দমননীতি ও বৈষম্যমূলক পদক্ষেপ আরও তীব্রতর করা হয়েছে। এই ৯০ দিন সময়ে সরকারি ক্ষমতা ও সরকারি প্রচারমাধ্যম ব্যবহার করে অবাধে চলছে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচারণা।

এখন পর্যন্ত আওয়ামী লীগ কর্তৃত্বাধীন সরকারের যা উদ্যোগ আয়োজন, তাতে নির্বাচন-প্রক্রিয়াকে বিতর্কমুক্ত রাখার তেমন কোনো অর্থবহ প্রচেষ্টা তাই লক্ষ করা যায়নি। এমন একটি নির্বাচনের মাধ্যমে আবার একটি আওয়ামী লীগ সরকারকে ভবিষ্যতে আমরা নির্বাচিত হতে দেখতে পারি। তবে সে সরকার হবে জনসমর্থনের দিক দিয়ে এবং নৈতিকভাবে ২০০৮ সালের সরকারের চেয়ে অনেক দুর্বল। সেই ভবিষ্যৎ সরকারকে ক্ষমতায় টিকে থাকতে হলে আরও অনেক বেশি দমনমূলক ও স্বৈরাচারী পদক্ষেপ নিতে হবে।

একপেশে ও বহুলাংশে বিতর্কিত একটি নির্বাচনী সরকারের মাধ্যমে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় এলে তাই তারা বিজয়ী হবে সাময়িকভাবে। কিন্তু তাতে দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও রাজনৈতিক সংস্কৃতি।

-- আসিফ নজরুল @ প্রথম আলো (চুম্বক অংশ)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×