somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা রেজিস্ট্রেশন ছাড়া সিম কার্ড ব্যবহার করছেন তাঁদের জন্য সতর্কবার্তা !!!

১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে সিম কেনার সময় রেজিস্ট্রেশন করাটা অনেকের কাছে বিরক্তিকর বলে মনে হয়,কারন রেজিস্ট্রেশন করতে আপনাকে জাতীয় পরিচয় পত্র,ছবি ইত্যাদি সঙ্গে আনতে হয়। তাই অনেকে সিম রেজিস্ট্রেশান না করে সিম কিনে ফেলেন। আর তাতেই যত সমস্যার সৃষ্টি হয়।বর্তমানে সরকার আর BTRC এর কঠোরতার কারনে সব আপারেটর গুলো সিম বাধ্যতামূলক করলেও এতে তাদের সিম বিক্রির পরিমান সামান্য কমে যায়। তাই তারা সিম বিক্রেতাদের এক রেজিস্ট্রেশান এ অনেকগুলো সিম দিয়ে দেয়। অর্থাৎ এক জনের নামেই অনেকগুলো সিম। আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে সাধারন দোকান থেকে গ্রামীণফোন এর সিম কেনার সময় তারা বলে এগুলো Active করা,তার মানে এরা সব সিম রেজিস্ট্রেশান করে ফেলেছে ৭২ ঘন্টার মধ্যে। আর তাই আপনাকে আর সিম রেজিস্ট্রেশান করতে হয়না। কিন্তু আপনার সিম এর রেজিস্ট্রেশান পেপার আপনাকে দেয়না।এভাবেই আপনি ফাঁদে পরেন।এইবার আসি আসল ঘটনায় !! ২টা ঘটনা আমার এই ব্লগ লিখার কারণ !! :|

সিম রিপ্লেসমেন্ট ফাঁদ
এক মাস আগে আমার এক ভাই নিজের জন্য রেজিস্ট্রেশান ছাড়া একটা সিম কিনে রাস্তার এক দোকান থেকে।এক মাস পর ওই সিমে হটাত Network বন্ধ হয়ে যায়।আমার ভাই Graminphone হেল্পলাইন এ কল দিলে ওরা বলে আপনার সিম ৭২ ঘন্টার মধ্যে রেজিস্ট্রেশান না করায় এটা বন্ধ করে দেওয়া হয়েছে। পরে আমার ভাই ওই দোকানদারকে বললে ও বলে "সিম Active করা ছিল,আপনার সিম এর সমস্যা আপনি Graminphone Center এ গিয়ে বলুন।"আমি আমার ভাইকে সাহায্য করতে Graminphone Center এ যায়।আসলে কি হয়েছে জানতে ওঁদেরকে SIM TRACK এর কপি দিতে বলি।ওটা পাওয়ার পর দেখি ও আসলে ৭২ ঘণ্টার মধ্যে কাগজ ঠিকই জমা দেয়।আমার ভাই যেখান থেকে সিম কিনে ওখানে সিম চালুর TRACK PLACE দেখায়। কিন্তু একমাস পর নোয়াখালী নামক স্থান থেকে সিমটা রিপ্লেস্মেন্ট করা হয়। অর্থাৎ ওই দোকানদার বিক্রি করা Sim টা উঠিয়ে নিয়েছে কারন ওর নামেই সিমটা ছিল।:-* আমার ভাই ওই দোকানদারকে ওটা বললে ও অস্বীকার করে। এখন আমার ভাই Graminphone Center এর হেড অফিস বরাবর দরখাস্ত করেছে সিম আর সিম এর প্যাকেট সহ।

ফ্লেক্সিলোড ফাঁদ
ঈদ এর আগে এক দোকান এ ৫০০ টাকা ফ্লেক্সি করতে গেলে সেই দোকানদার বলে আপনি যদি ৭০০ টাকা Recharge করেন তাহলে আপনাকে ১০০০ টাকা দেওয়া হবে।আমি প্রথমে জিপির অফার মনে করেছিলাম কিন্তু ২০০ টাকা অতিরিক্ত না থাকায় আমি ৫০০ টাকায় Recharge করেছিলাম। পরে আমার এক পরিচিত ভাইকে এটা বলি যিনি এরকম দোকানে কাজ করে। উনি বলে আসলে এরা এভাবে টাকা Recharge করে চুরি করে। এতে ২ নম্বর পথ অনুসরণ করে যেখানে অন্যের ক্ষতি হয়। ধরা পরলে জেল জরিমানা হতে পারে। এছাড়া যার সিমে Recharge করবে ওটাও বন্ধ করে দেওয়া হয়।:-/

সবশেষে আপনাদের প্রতি আমার কিছু সতর্কবার্তা
√ রেজিস্ট্রেশান ছাড়া কখনই সিম কিনবেন না।এর ফলে সব সমস্যার শুরু হয়। রেজিস্ট্রেশান করবেন উনার নামে যিনি সিম ব্যাবহার করবেন।

√ ৫০০ টাকা দিয়ে ১০০০ টাকা বা কম টাকায় বেশি টাকা ফ্লেক্সির ফাঁদ থেকে দূরে থাকুন। মনে রাখবেন “ চোরের দশদিন আর গেরস্তের একদিন”

√ আপনি যদি রাস্তার দোকান থেকে সিম কিনেন তাহলে অবশ্যয় ওই সিম এর করা রেজিস্ট্রেশান পেপার নিয়ে নিবেন। দিতে না চাইলে সিম কিনবেন না।কারন ওটা পাওয়া আপনার অধিকার।



সবশেষে বলব চোখ কান খোলা রাখুন। কারন এটা আপনাকে নতুন কিছু জানতে সাহায্য করবে। ভাল থাকবেন আসা করি। :)
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×