ইউনাইটেড বাংলাদেশী হ্যাকার্স ( United Bangladeshi Hackers ) এখন সবার পরিচিত একটি হ্যাকার টিম। জনপ্রিয় এই টিমটির বয়স অবশ্য খুব বেশি নয়। 2013 সালের 22 অগাষ্টের এক শুভক্ষণে লাইটনিং থান্ডার (Prappo Prince) এর হাত ধরে এবং ব্ল্যাক স্কিপ্ট (Darks Miumaz) এর সহায়তায় আত্নপ্রকাশ করে ইউনাইটেড বাংলাদেশী হ্যাকার্স (সংক্ষেপে : ইউ বি এইচ )
মাত্র ২ জন নিয়ে এই দলটি তাদের কাজ শুরু করলেও জনপ্রিয়তা আর সময়ের সাথে বাড়তে থাকে ক্রু এবং গ্রুপ এর সদস্য সংখ্যা। মাত্র ৬ মাস এর মাথায় এই গ্রুপ এর সাফল্য আকাশচুম্বী। অনেকের মনে আজ জায়গা করে নিয়েছে এই হ্যাকার দলটি। বিদেশের অনেক নামকরা সাইট যেমন ইন্ডিয়ান ক্রিকেটার ধোনির অফিসিয়াল সাইট সহ অনেক বিদেশী সাইট হ্যাক করেছে এই গ্রুপ এর সদস্যরা।
বাংলাদেশের ক্রিকেট এর টেস্ট স্ট্যাটাস রক্ষায় এই গ্রুপ সরাসরি ওয়ার্ল্ড স্পেস যুদ্ধে অংশগ্রহন করে। ওই সময় থেকে এই গ্রুপ বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে প্রায় ৫০০০ হাজার এর উপর ওয়েবসাইট হ্যাক হয়েছে এই গ্রুপ এর মেম্বারদের দ্বারা। এর প্রতিটি সদস্য এই দেশ এর জন্য ঐক্যবদ্ধ হয়ে সাইবার জগতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। দেশের বিরুদ্ধে আসা প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা আর এই দেশকে রক্ষায় শত্রুদের মনে ভয় তৈরি করা এবং তাদের দেশের সাইবার জগত আক্রমণ করাই এই গ্রুপ এর লক্ষ্য।
কিছুদিন আগেই দাত ভাঙা জবাব দিয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে ...বাংলাদেশের টেস্ট স্টাটাস কেড়ে নেওয়ার ষড়যন্ত্রের জন্য। কয়েক শত সাইট হ্যাক করে লাগিয়ে দিয়েছে বাংলাদেশ টাইগার দলের ছবি। প্রতিবাদ করেছে জোর গলায়। এছাড়া বাংলাদেশের সাইবার স্পেসকে নিরাপদ রাখার জন্য কাজ করে যাচ্ছে এই দলটি। ইউনাইটেড বাংলাদেশী হ্যাকার্স গ্রুপ অন্যান্য বাংলাদেশী হ্যাকার দলগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে যাতে করে দেশের যেকোনো বিপদে এক সাথে কাজ করতে পারে।
UBH এর সদস্য
ইউনাইটেড বাংলাদেশী হ্যাকার্স (সংক্ষেপে : ইউ বি এইচ) এর বর্তমান সদস্য সংখ্যা ৫.
লাইইটনিং থান্ডার ( ওনার এন্ড ফাউন্ডার)
ব্ল্যাক স্কিপ্ট (সি ই ও)
ব্ল্যাক টাইগার
নো মোর
মার্টিন রোয়ার
ইউনাইটেড বাংলাদেশী হ্যাকার্স গ্রুপ এর ক্রুরা হলেনঃ
নো নেম
ক্র্যক হান্টার
ডেটোনেটর
সাইন্যান্ট কিলার
ক্রিমিনাল বিডি
ব্ল্যাক ঘোস্ট
সিস্টেম ক্র্যাশ
UBH এর শ্লোগান
এই গ্রুপ এর মূলমন্ত্র হলঃ
"আমরা একতাবদ্ধ ...সত্য আর ঐক্যের শক্তিতে বলীয়ান "(We are United....We are The Power Of Truth & Unity).
UBH কমিউনিটি
বর্তমানে এই হ্যাকার দল তাদের সদস্যদের সাথে যোগাযোগ এবং হ্যাকিং বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে একটি ফোরাম সাইট তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে ইউ বি এইচ তাদের নব নির্মিত ওয়েবসাইট "http://www.ubhteam.org" এর শুভ উদ্ধোধন করেছে, যদিও তা এখনো নির্মানাধিন অবস্থায় রয়েছে। এছাড়া তাদের ফেসবুক পেজ "http://www.facebook.com/UBH.Team" এবং ফেসবুক গ্রুপ "http://www.facebook.com/united.Bangladeshi.hackers" তো আছেই।
এই গ্রুপ এর সকল তথ্য শুধুমাত্র UBH সদস্যদের দ্বারা সংরক্ষিত © ইউনাইটেড বাংলাদেশী হ্যাকার্স গ্রুপ যতটুকু এসেছে তা আপানাদের দোয়া এবং সাপোর্ট এর কারণেই । আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
একেবারে শেষে এই টিউনটা করার উদ্দেশ্যটা বলব। 8-O ইউনাইটেড বাংলাদেশী হ্যাকার্স সম্প্রতি একটি মহৎ উদ্দেশ্য হাতে নিয়েছে।তারা বাংলাদেশের সকল শিক্ষার্থী যারা এখনো পড়ালেখা চালিয়ে যাচ্ছে তাদের জন্য বিনামুল্লে কম্পিউটার প্রোগ্রামিং,ওয়েব ডিজাইন সহ কম্পিউটার বিজ্ঞান এর বিভিন্ন বিষয় শিক্ষা দেবে।আর চাইলে আপনিও পারেন এর একজন অংশগ্রহণকারী হতে।আশা করি শীঘ্রই আমি এই ব্যাপারে বিস্তারিত জানাতে নতুন টিউন নিয়ে হাজির হবো।ততদিন পর্যন্ত ভাল থাকুন। দেশকে ভালবাসুন। আল্লাহ্ হাফেজ।
আজ পরিচয় করিয়ে দেবো ইউনাইটেড বাংলাদেশী হ্যাকার্স (UBH) এর সাথে !!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে ভাল্লাগে- ২

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন
চা এর আড্ডা।

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।