somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন এক নাজমার স্বপ্ন ও তার ব্যাখ্যা

০২ রা মার্চ, ২০১২ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদম অল্প বয়সে বিয়ে হয় নাজমা'র। এতটাই কম বয়স ছিলো তখন যে বিয়ে জিনিসটি কি সেটাই বুঝেনি! কখনো মিল কখনো অমিল এভাবেই সংসার করেছে। নাজমা একটি ব্যাপার লক্ষ করেছে তআর প্রায় সব স্বপ্ন-ই বাস্তবে মিলে যায়। যেমন গল্প করার এক পর্যায়ে মেয়ের সাথে বলছিলো সেরকমই কিছু.....

"তোর ভাইয়ার জন্মের আগে একদিন স্বপ্নে দেখলাম নামাজ পড়ছি, এমন সময় কে যেনো দরজায় টোকা দিলো। খুলে দেখি লম্বা সাদা জোব্বা পড়া এক দরবেশ সাদা কাপড়ে মোড়া কিছু একটা আমার কোলে দিয়ে বললো "নে তোকে এটা দিলাম, যত্ন করে রাখিস। একদিন দেখি পূর্ণিমার চাঁদ আমার হাতে! এর কিছু দিন পরেই তোর ভাইয়ার জন্ম!
তোর জন্মের আগে দেখতাম সোনা-দানা আর মুক্তোর গহনা। আবার দেখি অর্ধেক চাঁদ আমার হাতে!"

এপর্যায়ে এসে মেয়ে নুসাইবা বলে ওঠে, পূর্ণ চাঁদ হলো তোমার ছেলে। দেখোনা সব দিক দিয়ে ও কত ভাল। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠেই পড়ছে। আরো কত কি... আর আমি হলাম অর্ধ চাঁদ। এই জন্যেই এক জীবনে ভাল হলেও এখন কেমন খারাপ। না পড়ি ভাল কোথাও...না ভাল...!

নাজমা আবার শুরু করে তার কথা; "একদিন দেখি আমি ক্ষেতে শাক তুলতে গিয়েছি। সেখানে একটি মুরগী কিছু ডিম আর বাচ্চা নিয়ে বসে আছে। আমি প্রথমে মুরগীটি পরে ডিম ও বাচ্চাটি কোলে নিয়ে চলে আসাতে উদ্যত হলাম। কিন্তু তখনই মনে হলো আমি এতগুলো কেন নিচ্ছি! এসব আমার লাগবে না। মুরগীটি ছেড়ে ডিম ও বাচ্চাগুলো রেখে দুটো বাচ্চা ও একটি ডিম হাতে নিলাম। ডিমটি হাতে নিলাম পরে কিভাবে যেনো হাতের মধ্যেই ভেংগে গেলো। ভেতরের সব কিছু কেমন পঁচা।"

এপর্যন্ত বলে একটু দম নিলো নাজমা। নুসাইবা ভাবছিলো তাহলে কি মার কোন বাচ্চা নষ্ট হয়েছিলো.....
একটু দম নিয়ে আবার শুরু করলো নাজমা, "তুই তখন একদম ছোট, এক কি দেড় বছরের হবি। তখন মনে হয়েছিলো একটি বাচ্চা নষ্ট হয়েছে। কি ভাবে কি হলো বুঝতেই পারিনি!"

নুসাইবা সব শুনে যায় মন দিয়ে। ভাবে কি করে এসব হয়। একবার নাকি মা স্বপ্নে দেখে তার হাতের সোনার চুড়ি দুটো বাঁকা হয়ে যায়। বাবকে বলে ঠিক করে এনে দিতে কিন্তু বাব বলেছিলো তোমার শখের জিনিস তুমিই ঠিক করে আনো আমি পারবো না। এর কয়েকদিন পরেও বাবা গ্রামের বাড়ী গেলে ওর ভাইয়া খুব অসুস্থা হয়ে পড়ে এবং মা ওকে নিয়ে হসপিটালে দৌড়ায়!
কিভাবে এসব ফলে যায়। নুসাইবা মনে মনে বলে আামি যদি এরকম স্বপ্ন দেখতে পারতাম! আবার ভাবে নাহ, আমার বেলাতে হয় না, ভালই হয়।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×