somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদেখা ছোটকু'কে

০৫ ই মার্চ, ২০১২ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি নাম দেবো তোকে? টুনি, ছোটন নাকি ছোটকু ? ছোটকুটাই বেশী পছন্দ। হ্যা খোদা যদি তোকে দুনিয়াতে আসার সুযোগ দিতেন তবে তুই হতি আমার ছোট। কত দিন কত শত স্বপ্ন যে আমি বুনেছি তা তো জানিসনা।
ছোট্ট একটা বোন আছে আমার, আদর করছি, সাজিয়ে গুজিয়ে দিচ্ছি, লাল ফিতেয় দুটো ঝুটি বেঁধে ফোলানো একটি ফ্রক পড়ে সারা বাড়ি ঘুরে বেরাচ্ছিস। দেখতে দেখতে এক সময় বড় হয়ে গেলি। দু বোন মিলে দুনিয়ার গল্প করছি। একজন আরেক জনের সাথে সুখ দুখ সব শেয়ার করছি.....................

অথবা তুই একটা ভাই, ছেলেদের ত আর অত শত ডিজাইন করা কাপড় নেই। ছোট ছোট চেক শার্ট আর থ্রী কোয়ার্টার প্যান্ট পড়ে আমার হাত ধরে ধরে হাটছিস। দেখতে দেখতেই বড় হয়ে গেলি। বড্ড বেশী ন্যাওটা হয়েছিস আমার। এত বড় হয়েও সবখানেই আমার পিছু নিস। আমিও তোকে ছাড়া কোথ্থাও যাই না।
=>হ্যা রে ছোটকু আমি যখন থাকবো না তখন কার সাথে সাথে আর কার পিছু পিছু ঘুরবি?
~ থাকবি না মানে ! কোথায় যাবি তুই ?
=> বারে আমাকে বুঝি বিয়ে দিবি না, শ্বশুর বাড়ী যাবো না আমি
~ তুই কোথ্থাও যাচ্ছিস না। তুই গেলে কে আমার ঘর গুছিয়ে দেবে, বাইরে যাবার সময় কে সব ঠিক ঠাক গুছিয়ে দেবে, আর কেই বা আমার ঐ নোংরা কাপড়গুলো ধুয়ে দেবে....শুনি? কোথ্থাও যাওয়া হচ্ছে না তোর। বরং একটা ঘর জামাই রাখা হবে তোর জন্যে।
=> তবে রে...পাজী হতচ্ছাড়া। তোমার কাজের জন্যে আমার এই সর্বনাশ করার ফন্দি অ্যা....দাড়া দেখাচ্ছি মজা....
এই বলে কান মলে দেবো তোর।

তুই হতি আমার একদম পিঠাপিঠি। দেখে সবাই জমজ ভেবে বিভ্রান্তিতে পড়ে যেতো। এটাকে পুজি করে আমরাও বেশ মজা করতাম। একদম পিঠাপিঠি হওয়ার ফলে সারাদিন খুনসুটিতেই মজে থাকতাম, মা তো পেরেই উঠতে পারতো না আমাদেরকে নিয়ে। আবার আমাদের শান্তশিষ্ট ভাইয়াকে জ্বালানোর সময় দুজনে জোট বাধতাম। মা যখন দেখতো তআর শান্তশিষ্ট লেজ বিশিষ্ট থুক্কু লেজ ছাড়া ছেলেটা আমাদের সাথে পেরে উঠতে পারছে না তখন কোমড়ে আচল গুজে কাঠের খুনতি টা নিয়ে দিতেন দৌড়ানি। হি হি করে আসছি আর দৌড়াচ্ছি....

আরো কত কি যে ভাবি তুই ত জানিস-ই না।
জীবনটা হতে পারতো এরকম। কিন্তু হলো না। পৃথিবীর আলো দেখার আগেই যে চলে গেলি......অজানার মাঝে যখন স্বপ্নগুলো সাজাতাম তখন এতটা কষ্ট হতো না। যখন জানলাম তোর চলে যাওয়া বিশ্বাস কর বড্ড বেশী পীড়া দেয় আমাকে। কেনরে চলে গেলি, কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারলি। একবার ভাবলিও না আর কারো কথা....আমাদের কথা!
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১২ রাত ৮:০৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×