somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদি বাংলার ইতিহাস (প্রাগৈতিহাসিক যুগ থেকে ১২০৫ খ্রিষ্টাব্দ) পর্ব ১২

০৫ ই জুন, ২০১৩ রাত ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদি বাংলার ইতিহাস
(প্রাগৈতিহাসিক যুগ থেকে ১২০৫ খ্রিষ্টাব্দ) পর্ব ১২

* বাংলার ভূ—প্রকৃতি

বর্তমান ভূপ্রকৃতি
বাংলার ভূ-গঠন সম্পর্কিত আলোচনা থেকে জানা যায় যে, বাংলাদেশের ভূ-প্রকৃতি সর্বদাই পরিবর্তনশীল। ৫,০০০ থেকে ১০,০০০ বছর পূর্বে ভূ-প্রকৃতিতে পরিবর্তন যেমন ব্যাপক ছিল বর্তমানে তা নেই, তবু কিছু না কিছু পরিবর্তন হচ্ছেই। বাংলাদেশের বর্তমান (২০০৮) ভূ-প্রকৃতির অবস্থান থেকে আমাদের আলোচ্য সময়ে পরিবর্তনের পরিমাপ সঠিক করা না
গেলেও পরিবর্তনের ধারা খানিকটা হলেও বোঝা যাবে। বাংলাদেশের তেতুলিয়ার উত্তরে বাংলাবান্দা সমুদ্রসীমা হতে ৯৭ মিটার উঁচু।১৭ এখান হতে সমভূমি অঞ্চল উত্তর-পশ্চিম দিক হতে দক্ষিণ-পূর্বদিকে ক্রমান্বয়ে ঢালু এবং বঙ্গোপসাগর পাড় খেপুপাড়া পর্যন্ত প্রায় ৭০০ কিলোমিটার দীর্ঘ।

সমুদ্রতীর থেকে ২৫ হতে ৫০ কি.মি. দূরে খুলনা-বরিশাল লক্ষ্মীপুর বরাবর সমভূমি সমুদ্রপৃষ্ঠ হতে মাত্র ১.৫ মিটার উঁচু। অন্যদিকে মেঘনা অববাহিকা মোহনা হতে উত্তর-পূর্ব দিকে মেঘালয় সীমান্ত পর্যন্ত বিস্তৃত যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ হতে অনূর্ধ্ব ৩ মিটারের মধ্যে। দেশের মাঝামাঝি কিছুটা উঁচু চত্বর ভূমি ব্যতিরেকে এ বিস্তীর্ণ সমভূমি অঞ্চলকে ঢালের তারতম্য হিসেবে মোট পাঁচ ভাগে করা যায়।

১. দেশের উত্তরে বাংলাবান্দা হতে দক্ষিণে বীরগঞ্জ-নীলফামারি বরাবর যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ হতে ৯৭-৪০ মিটারের মধ্যে এবং ঢালের অনুপাত ১:২,০০০।

২. দক্ষিণে জয়পুরহাট-গাইবান্ধা বরাবর অঞ্চলটি ৪০-২০ মিটার উচ্চতার মধ্যে অবস্থিত এবং ঢালের অনুপাত ১:৪,০০০;

৩. এই অঞ্চলটি ২০-১০ মিটার উচ্চতার মধ্যে অবস্থিত যা দক্ষিণে পাবনা-ময়মনসিংহ পর্যন্ত সীমাবদ্ধ এবং ঢালের অনুপাত ১:৮,০০০;

৪. এলাকাটি ১০-১৫ মিটার উচ্চতার মধ্যে অবস্থিত যার ঢাল দক্ষিণ-পশ্চিম দিকে ১:১৫,০০০ হতে উত্তর-পূর্ব দিকে ১:৩০,০০০।

৫. সমভূমির বাকি অংশে ঢালের অনুপাত ১:১৫,০০০ হতে ১:৪০,০০০।১৮

উপরিউক্ত ঢালের ব্যতিক্রম বৃহত্তর চট্ট্রগাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকা। টেকনাফ হতে রামগড় পর্যন্ত উত্তর- দক্ষিণ হতে সামান্য উত্তর-পশ্চিম দিকে ঊর্ধ্বভাঁজ সমন্বয়ে গঠিত যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ হতে ৮০ মিটার থেকে সর্বোচ্চ ১২৪৩ মিটার পর্যন্ত।১৯ এ পাহাড়ি অঞ্চল ভারতের ত্রিপুরার মধ্য দিয়ে ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে প্রসারিত। চট্টগ্রামের সীতাকুণ্ডের নিকট চন্দ্রনাথ পাহাড়ের চূড়া সমুদ্রপৃষ্ঠ হতে ৩৫১ মিটার উঁচু এবং সিলেটের হারারগজ পাহাড়ের চূড়া ৩৩৫ মিটার উঁচু। এছাড়া রয়েছে বৃহত্তর সিলেটের জাফলং হতে শেরপুর জেলার উত্তরাংশে যমুনা নদীর পূর্ব পাড় পর্যন্ত সীমান্ত এলাকায় পূর্ব-পশ্চিমে প্রলম্বিত বিচ্ছিন্ন টিলাসমূহ। এ টিলাগুলোর মধ্যে সিলেটের জাফলং এলাকায় টিলার সর্বোচ্চ উচ্চতা ৬১ মিটার। কক্সবাজার হতে টেকনাফ পর্যন্ত পাহাড়ি এলাকার পাদদেশে পৃথিবীর বৃহত্তম সমুদ্রসৈকত অবস্থিত। এটি লম্বায় প্রায় ১৫০ কি. মি. এবং চওড়ায় ১ হতে ৪ কিঃ মিঃ পর্যন্ত বিস্তৃত।

17 M.I. Bakhtine: Major Tectonic Features of Pakistan Part II
১৮ বিধান চন্দ্র মন্ডল; আসম উবাইদ উল্লাহ: ভূগঠন বিদ্যা।
19 Sikder, A.M – Tectonics of Bengal Basin

আদি বাংলার ইতিহাস (প্রাগৈতিহাসিক যুগ থেকে ১২০৫ খ্রিষ্টাব্দ) পর্ব ১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×