somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদি বাংলার ইতিহাস (প্রাগৈতিহাসিক যুগ থেকে ১২০৫ খ্রিষ্টাব্দ) পর্ব ১৯

২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদি বাংলার ইতিহাস
(প্রাগৈতিহাসিক যুগ থেকে ১২০৫ খ্রিষ্টাব্দ) পর্ব ১৯


খ. পলিমাটিতে গঠিত মোটামুটি প্রাচীন ভূমিঃ
বৃহত্তর রাজশাহী জেলার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চল, বৃহত্তর ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের অধিকাংশ অঞ্চল, বৃহত্তর রংপুর জেলার উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চল, বগুড়া জেলার করতোয়া নদীর পূবতীরবর্তী কিছু অঞ্চল, বৃহত্তর পাবনা জেলার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল, দক্ষিণ বঙ্গের বৃহত্তর কুষ্টিয়া ও বৃহত্তর যশোর জেলাদ্বয়, বৃহত্তর খুলনা জেলার উত্তরাঞ্চল, বৃহত্তর ফরিদপুর জেলার পশ্চিম-উত্তর-পশ্চিমাঞ্চল, বৃহত্তর বরিশাল ও পটুয়াখালী জেলাদ্বয়ের বেশ কিছু অঞ্চল, বৃহত্তর ঢাকা জেলার কিছু কিছু অঞ্চল, টাঙ্গাইল জেলার কিছু অঞ্চল, জামালপুর জেলার অধিকাংশ অঞ্চল, ময়মনসিংহ জেলার অধিকাংশ অঞ্চল, বৃহত্তর শ্রীহট্ট জেলার বেশ কিছু অঞ্চল, কুমিল্লা জেলার পূর্ব ও দক্ষিণাঞ্চল, নোয়াখালী জেলার উত্তর ও উত্তরপূর্বাঞ্চল এবং বৃহত্তর চট্টগ্রাম ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম জেলাদ্বয়ের বিভিনড়ব পাহাড় শ্রেণীর মধ্যবর্তী অঞ্চল প্রাচীন পলিমাটির অন্তর্ভুক্ত। লালমাটিতে গঠিত প্রাচীন ভূমির তুলনায় অপেক্ষাকৃত নবীন হলেও এসব অঞ্চল সাধারণত পানিতে ডুবে যায় না। বর্ষাকালে ভূমির চারদিকে আল বেঁধে এসব অঞ্চলের জমিতে চাষাবাদ করতে হয়।

গ. পলিমাটিতে গঠিত নিন্ম প্লাবনভূমিঃ
সাবেক রাজশাহী জেলার কিছু অংশ, বৃহত্তর রংপুর জেলার পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চল, বগুড়া জেলার পূর্বাঞ্চলের সামান্য কিছু অংশ, পাবনা জেলার পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চল, বৃহত্তর খুলনা জেলার দক্ষিণাঞ্চল, পটুয়াখালী ও বৃহত্তর বাখরগঞ্জ জেলার নিুাঞ্চল, বৃহত্তর ফরিদপুর জেলার উত্তর-পশ্চিমাঞ্চল ছাড়া প্রায় সমগ্র জেলা, বৃহত্তর ঢাকা জেলা পশ্চিম-দক্ষিণ, দক্ষিণ ও
পূর্ব-দক্ষিণাঞ্চল ছাড়া প্রায় সমগ্র জেলা, টাঙ্গাইল জেলার যমুনা নদীর তীরবর্তী অঞ্চল, জামালপুর জেলার উত্তরপশ্চিমাঞ্চল, বৃহত্তর ময়মনসিংহ জেলার পূর্বাঞ্চল, বৃহত্তর শ্রীহট্ট জেলার পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চল, বৃহত্তর কুমিল্লা জেলার উত্তর, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিমাঞ্চল, বৃহত্তর নোয়াখালী জেলার দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চল এবং বৃহত্তর চট্টগ্রাম
জেলার সমুদ্র তীরবর্তী সমান্য অংশ নিয়ে বাংলাদেশের নিমড়বভূমি গঠিত। বর্ষাকালে কয়েক মাস এই নিুভূমি পানির নিচে থাকে। কোনো কোনো স্থানে দশ থেকে পনের ফুট এমনকি তার চেয়েও বেশি গভীর পানিতে নিমজ্জিত থাকে। এই নিুভূমিতেই সুবিধামত স্থানে মাটি ফেলে জমি উঁচু করে বসবাসের জন্য বাড়িঘর তৈরি করা হয়। বর্ষাকালে যখন মাঠ-ঘাট সব পানিতে ডুবে যায় অসংখ্য বৃক্ষরাজি পরিবৃত কোনো কোনো অঞ্চলের গ্রামগুলিকে দ্বীপের মতো দেখায়। প্রতি বছর পলিমাটি পড়ে এই জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং প্রচুর ফসল জন্মে এই নিুভূমিতে। এসব কারণেই শত অসুবিধা সত্ত্বেও বাংলাদেশ পৃথিবীর একটি ঘনবসতি অঞ্চল। চার/পাঁচ হাজার বছর পূর্বের বাংলাদেশের স্থলভূমির অনেক পরিবর্তন হয়েছে। তখন বর্ষাকালে প্লাবিত হতো না এমন উচ্চ স্থলভাগের পরিমাণ বাংলাদেশে ২৫/২৬ হাজার বর্গকিলোমিটারের অধিক ছিল না। নিন্ম জলমগ্ন বদ্ধ জলাভূমির পরিমাণ অনুরূপ ২৫ হাজার বর্গকিলোমিটার ছিল বলেই মনে করা যেতে পারে। দেশের বর্তমান স্থলভাগের প্রায় ১৫/২০ হাজার বর্গকিলোমিটার তখনো অগভীর সমুদ্রবক্ষেই নিমজ্জিত ছিল। এছাড়া অবশিষ্ট ৮০/৮২ হাজার বর্গকিলোমিটার স্থলভাগ বর্ষার জলে প্রবাহিত হতো এবং প্রায় ছয় মাস জলমগ্ন থাকত। প্লাবনভূমি পরিচিতি ইতিমধ্যে দেয়া হয়েছে। বর্তমানে তা এত দীর্ঘদিন জলমগ্ন থাকে না। তেমনি জলমগ্ন নিন্মভূমির জলাবদ্ধতা আর আগের মতো নেই।

নিন্মজলাভূমিঃ
গত কয়েক হাজার বছরের পানিবাহিত পলি দ্বারা অনেক উঁচু হয়েছে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় জলাবদ্ধতা দূর হয়ে গেছে। দেশের দক্ষিণাঞ্চলে একমাত্র সুন্দরবনের এলাকার এমন বিশেষ লক্ষণীয় পরিবর্তন হয়নি। পানিবাহিত পলি এখানে অনেক কম পতিত হয়। তাছাড়া এলাকার অবনমন এখনও বন্ধ হয়নি। জেলার উত্তর, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিমাঞ্চল, বৃহত্তর নোয়াখালী জেলার দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চল এবং বৃহত্তর চট্টগ্রাম জেলার সমুদ্র তীরবর্তী সমান্য অংশ নিয়ে বাংলাদেশের নিন্মভূমি গঠিত। বর্ষাকালে কয়েক মাস এই নিন্মভূমি পানির নিচে থাকে। কোনো কোনো স্থানে দশ থেকে পনের ফুট এমনকি তার চেয়েও বেশি গভীর পানিতে নিমজ্জিত থাকে। এই নিুভূমিতেই সুবিধামত স্থানে মাটি ফেলে জমি উঁচু করে বসবাসের জন্য বাড়িঘর তৈরি করা হয়। বর্ষাকালে যখন মাঠ-ঘাট সব পানিতে ডুবে যায় অসংখ্য বৃক্ষরাজি পরিবৃত কোনো কোনো অঞ্চলের গ্রামগুলিকে দ্বীপের মতো দেখায়। প্রতি বছর পলিমাটি পড়ে এই জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং প্রচুর ফসল জন্মে এই নিন্মভূমিতে। এসব কারণেই শত অসুবিধা সত্ত্বেও বাংলাদেশ পৃথিবীর একটি ঘনবসতি অঞ্চল। চার/পাঁচ হাজার বছর পূর্বের বাংলাদেশের স্থলভূমির অনেক পরিবর্তন হয়েছে। তখন বর্ষাকালে প্লাবিত হতো না এমন উচ্চ স্থলভাগের পরিমাণ বাংলাদেশে ২৫/২৬ হাজার বর্গকিলোমিটারের অধিক ছিল না। নিন্ম জলমগ্ন বদ্ধ জলাভূমির পরিমাণ অনুরূপ ২৫ হাজার বর্গকিলোমিটার ছিল বলেই মনে করা যেতে পারে। দেশের বর্তমান স্থলভাগের প্রায় ১৫/২০ হাজার বর্গকিলোমিটার তখনো অগভীর সমুদ্রবক্ষেই নিমজ্জিত ছিল। এছাড়া অবশিষ্ট ৮০/৮২ হাজার বর্গকিলোমিটার স্থলভাগ বর্ষার জলে প্লাবিত হতো এবং প্রায় ছয় মাস জলমগ্ন থাকত। প্লাবনভূমি পরিচিতি ইতিমধ্যে দেয়া হয়েছে। বর্তমানে তা এত দীর্ঘদিন জলমগ্ন থাকে না। তেমনি জলমগ্ন নিন্মভূমির জলাবদ্ধতা আর আগের মতো নেই।

আগামী পর্বেঃ- ভূ-পরিচয়, জলবায়ু ও তার প্রভাব

আদি বাংলার ইতিহাস (প্রাগৈতিহাসিক যুগ থেকে ১২০৫ খ্রিষ্টাব্দ) পর্ব ১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানের বেপারী খালকেটে নৌকা আনলে ধান লুট হতে পারে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৬



জুলাই যোদ্ধা নৌকা ডুবিয়ে ভেলায় চড়িয়ে ধান ভাসিয়েছে।এখন ধানের মালিক খালকেটে নৌকা আনলে নৌকার মাঝি নৌকায় করে ধান লুট করে নিয়ে যেতে পারে।প্রসঙ্গঃ সজিব ওয়াজেদ জয় একত্রিশ... ...বাকিটুকু পড়ুন

ইসলামী মরমী সাধনা সুফীবাদ নিয়ে একটি ধারাবাহিক লেখা***** ১ম পর্ব : এক মহিয়সি সুফী সাধিকা নারী রাবিয়া বসরী (রহ.)

লিখেছেন ডঃ এম এ আলী, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৩


রাবিয়া বসরী (রহ,) কে নিয়ে আলোচনার পুর্বে সুফিবাদ কী এবং সুফিবাদের ইতিহাস নিয়ে একটি সংক্ষিপ্ত পর্যালোচনা করে নেয়া হল। (এখানে উল্লেখ্য এ পোস্টে দেয়া রাবিয়া বসরী(র,) সম্পৃক্ত সবগুলি... ...বাকিটুকু পড়ুন

সহজ সরল জীবনযাপন করা ভীষণ জরুরী

লিখেছেন রাজীব নুর, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪২



কমনসেন্স বাড়ানো কিচ্ছু নেই।
এটা বয়সের সাথে সাথে অটোমেটিক বাড়তে থাকবে। জন্মের পর থেকেই মানুষ শিখতে থাকে। আমি এটুকু বয়সে এসে বুঝতে পেরেছি, মানুষের সাথে ভালো ব্যবহার করতে... ...বাকিটুকু পড়ুন

শায়খে আকবর মহিউদ্দিন ইবন আরাবি (রহ: ) - এর বয়ানে সাওম পালনের ভিন্নতর অর্থ

লিখেছেন সাজিদ উল হক আবির, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৭

পৃথিবী জুড়ে মুসলিম সম্প্রদায় রমজান মাসের রোজা পালন করছে। রমজান আর রোজা বলতেই আমাদের মতো সাধারণ মুসলিমদের মনে কোন কোন শব্দ হুট করে চলে আসে? ইফতার, সেহরি, দিনে রোজা, রাতে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের গল্প 'মধ্যবর্তিনী'র রিভিউ

লিখেছেন রাজীব নুর, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৯



স্বামী স্ত্রী একই খাটে শুয়ে আছে।
মাঝখানে অনেকখানি জায়গা খালি পড়ে আছে। অর্থ্যাত দূরত্ব! দুজন মানুষ পাশাপাশি শুয়ে আছে। তাদের মধ্যে ভালোবাসা নেই। এরকমই একটা গল্প 'মধ্যবর্তিনী'। লিখেছেন গ্রেট রবীন্দ্রনাথ।... ...বাকিটুকু পড়ুন

×