somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণশ্রাদ্ধ অনুষ্ঠানের বিরুদ্ধে আওয়ামী ওলামা লীগের মামলায় তদন্তের নির্দেশ আদালতের

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী ৪ঠা অক্টোবর রমনাকালী মন্দিরে আয়োজিত গণশ্রাদ্ধ অনুষ্ঠানের বিরুদ্ধে আওয়ামী ওলামা লীগের দায়ের করা মামলায় শাহবাগ থানাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে মহানগর হাকীম মারুফ হোসেন।

মামলটি দায়ের করেন আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সভাপতি মাওলানা মুজিবুর রহমান চীশতী। মামলায় আসামী করা হয় গণশ্রাদ্ধ আয়োজক কমিটির ৬ সদস্যকে। এরা হলো: ১। ব্রি. জে. (অব) জয়ন্ত সেন (সমন্বয়ক, গণশ্রাদ্ধ ৭১, প্রধান উপদেষ্টা: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট) ২। সঞ্জীব চৌধুরী (সাংবাদিক, দৈনিক আমার দেশ পত্রিকা) ৩। গোবিন্দ চন্দ্র প্রামাণিক (সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট) ৪। অরুন মজুমদার (যুগ্ম সম্পাদক, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট) ৫। রিপন দে (দপ্তর সম্পাদক, প্রধান উপদেষ্টা: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট) এবং ৬। দয়াময় বিশ্বাস দিপু (সাধারণ সম্পাদক রমনা কালী মন্দির)।

মামলার আর্জিতে মাওলানা মজিবুর রহমান চীশতি বলেন: “কথিত গণশ্রাদ্ধ অনুষ্ঠানে রমনা কালী মন্দিরে সর্বধর্মীয় গণপ্রার্থনার আয়োজন করার কথা বলা হয়েছে। কিন্তু একজন মুসলমান কখনই কালী মন্দিরে দোয়া বা প্রার্থনার উদ্দেশ্যে যেতে পারে না। এছাড়া আসামীরা পত্রিকায় বিজ্ঞাপনে হিন্দুদের শহীদ বলে উল্লেখ করেছে। কিন্তু শহীদ শব্দটি শুধুমাত্র মুসলমান ঈমানদারদের জন্য প্রযোজ্য, হিন্দু ধর্মালম্বীরা এই শব্দ ব্যবহার করতে পারে না, তাদের ধর্মেরও বিষয়টি নেই। এখানে এই পবিত্র শব্দটির উদ্দেশ্যমূলক বিকৃতি ঘটানো হয়েছে।

তাদের এই সকল বিভ্রান্তমূলক বক্তব্য সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে, যার কারণে কথিত গণশ্রাদ্ধ অনুষ্ঠানে দাঙ্গা হাঙ্গামা হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে, যা বাংলাদেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। তাই অনুষ্ঠানটি বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে এবং আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে মাননীয় আদালতের কাছে বাদী আর্জি জানায়। দীর্ঘ শুনানি শেষে মহানগরণ হাকীম মারুফ হোসেন শাহবাগ থানাকে বিষয়টি নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন। বাদীর পক্ষে শুনানি করেন, এ্যাডভোকেট এটিএম গোলাম গাউস এবং এ্যাডভোকেট শেখর আহমেদ। মামলা নং: ১৬৬/২০১৩।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×