somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু -পিটার কিং

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু। কথাটি বলেছে আমেরিকার মহান (?) এক কংগ্রেসম্যান পিটার কিং। প্রথমেই বাংলাদেশীদের জানা প্রয়োজন ওই পিটার কিং লোকটি কে? এবং তারপর ইতিহাসের আলোকে বুঝতে হবে সে কেন ওই ধরনের বক্তব্য প্রদান করছে? পিটার কিং সমন্ধে বিস্তারিত জানতে হলে ক্লিক করুন

তবে যাদের ব্লগিং করার অভ্যাস নেই তাদের জন্য সংক্ষিপ্তভাবে তার পরিচয় তুলে ধরা হচ্ছে। সে হচ্ছে আমেরিকার সবচেয়ে কুখ্যাত এবং ঘৃণিত আইন হোমল্যান্ড সিকুইরিটির জাতীয় কমিটির সদস্য এবং ওই সাব কমিটির সভাপতি। সে হচ্ছে নিউইয়র্কের দ্বিতীয় ডিস্ট্রিক্টের কংগ্রেসম্যান। সকল আমেরিকাবাসী মুসলমানদের কাছে সে হচ্ছে সবচেয়ে ঘৃণিত ইসলাম বিদ্বেষী কংগ্রেসম্যান।

জনশ্রুতি রয়েছে যে, তার এলাকাতে কোনো মুসলমান থাকে না অথবা থাকতে দেয়া হয় না। ইহুদী তথা ইসরাইলের জন্য রয়েছে তার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধাবোধ। ইসরাইলের যে কোনো ধরনের পদক্ষেপ তা যত অমানবিক কিংবা নিকৃষ্ট হোক না কেন, তার পক্ষে সেই প্রথম আমেরিকার পক্ষ হয়ে বক্তব্য প্রদান করবে। খোদ আমেরিকানদের ধারণা আমেরিকার কংগ্রেসম্যান হওয়া সত্ত্বেও তার আনুগত্যতা আমেরিকার চেয়ে ইসরাইলের প্রতি অনেক বেশি।

এখন আসা যাক কেন সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ওই কথাটুকু বলেছে? ইতিহাস সাক্ষী, মাতাল ইয়াহিয়াখান কিসিঞ্জারের পরামর্শে পূর্ব পাকিস্তানের মুসলমানদের উপর আক্রমণ করার কারণে পাকিস্তান ধ্বংস হয়েছে। সাদ্দাম হোসেন রামসফেল্ডের পরামর্শ অনুযায়ী কুয়েত দখল করে ইরাককে ধ্বংস করেছে এবং নিজেও ফাঁসিতে ঝুলেছে। আমেরিকার সিআইএ আমাদের দেশের তৃণমূল পর্যায়ে নিজস¦ টিম পাঠিয়ে সরাসরি গণসংযোগের মাধ্যমে যাচাই করে দেখেছে যে, এদেশের ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়। তাই বর্তমান প্রধানমন্ত্রীকে কুবুদ্ধি, কুপরামর্শ ও অসৎ সাহস যুগিয়ে যদি একটি ইলেকশন করানো যায় তবেই গৃহযুদ্ধ বাঁধানো পানির মতো সহজ কাজ হবে।

এদিকে পিটার কিংয়ের অকৃত্রিম দোস্ত সউদী ওহাবী রাজা এদেশে ওহাবী হুযূরদেরকে দিয়ে প্রচুর পরিমাণ আত্মঘাতী বোমারু ইতোমধ্যেই তৈরি করছে বলে ধারণা করা যায়। যারা ঝাঁপিয়ে পড়বে জান বাজি রেখে ভুয়া ইলেকশনের ফলাফল বানচাল করতে। পাকিস্তানের জন্য কিসিঞ্জার এবং ইরাকের জন্য রামসফেল্ড যে দায়িত্ব পালন করেছে পিটার কিং আমাদের দেশ ধ্বংসের জন্য হুবহু ওই একই দায়িত্ব পালন করছে। তাই দুঃখে পড়ে অনেকের মতো আমাকেও কবি হতে হচ্ছে-
“হায়রে আখেরী যামানার মূর্খ নেতা মুসলমান,
কবে হবি তুই বুদ্ধিমান?”
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×