somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাজার বছরের পুরানো পানাম নগরে একদিন

১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাধারণ জ্ঞান পড়ার সময় জানতে পারলাম, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত। তখন ইচ্ছে হল সময় করে একদিন সেই জাদুঘর দেখে আসা উচিৎ। যেই ভাবা সেই কাজ, আমি আর নয়ন বেড়িয়ে পড়লাম সোনারগাঁর উদ্দেশ্যে। বাস প্রথমে আমাদের নামিয়ে দিল সোনারগাঁ রোডের সামনে। সেখান থেকে রিক্সায় চড়লাম। জাদুঘরের দ্বিতীয় গেটের সামনে নেমে ঘড়ি দেখলাম দুপুর ১টা বাজে। শুক্রবার তাই চিন্তা করলাম জুমা পড়ে, খাবার খেয়ে তারপর ভেতরে প্রবেশ করব। মসজিদের সন্ধানে হাটতে হাটতে দূরে কিছু পুরাতন বাড়ি দেখতে পেলাম। সন্দেহ হল এখান পুরাতন বাড়ি এল কোথা থেকে। যদিও জানতাম সোলতানী আমলে সোনারগাঁ বাংলার রাজধানী ছিল। তাই মনে মনে ধরেই নিলাম সেই রাজাদের বাড়ি হবে হয়ত। কিছু দূর গিয়ে দেখলাম পানাম বাজার। তার পাশেই সাইনবোর্ডে লেখা পানাম সিটি। হ্যা, পানাম সিটিই সেই সোলতানী আমলে হিন্দু রাজাদের বাসস্থান। জাদুঘর দেখতে এসে এক ঢিলে দুই পাখি মারার মত আমরা পানাম সিটি পেয়ে গেলাম সারপ্রাইজ গিফট হিসাবে। এলাকার লোকজনের কাছে পানাম সিটি সম্পর্কে জিজ্ঞেস করলে তারা অল্প কিছু তথ্য দিল যা যথাযথ ছিল না। পরে সেই পানাম সিটির চারপাশের পরিখা ঘুরে দেখার পর ভেতরে প্রবেশের সময় পানাম সিটির ইতিহাস সম্পর্কে বিস্তারিত পড়লাম।
বাংলায় মুসলিম শাসনের পূর্বে তৎকালীন সূবর্ণগ্রামে ১৩শ সনের দিকে স্থানীয় হিন্দু রাজা দনুজমাধব দশরথদেব পানাম নগরী স্থাপন করেন। সোলতানী শাসন আমল পর্যন্ত অর্থাৎ ১৬১০ সালের পূর্ব পর্যন্ত সোনারগাঁও ছিল বাংলার রাজধানীও নদীবন্দর। পানাম নগরে মোট ৫২ ভবন ও একটি রাস্তা আছে যা ৬০০মি. দীর্ঘ। এর চারপাশ পরিখা বেষ্টিত ছিল যদিও বর্তমানে তা তেমন বুঝা যায় না। হাজার বছরের পুরানো পানাম নগরে প্রবেশের পর আপনি কখন যে মনের অজান্তে হাজার বছর পেছনে চলে যাবেন বুঝতেই পারবেন না।
পানাম সিটি থেকে বেরিয়ে রিক্সা নিলাম, উদ্দেশ্য জাদুঘর। জাদুঘরের দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করতেই চোখে পড়ল লোকজ হস্তশিল্পের তৈরি নানা জিনিসের দোকান। ডান দিকের সেতু পার হলেই আছে নাগর দোলনা, জামদানি শাড়ির দোকান, কাঠের তৈরি পুতুলের দোকান আরো অনেক কুটিরশিল্প। আরো কিছুদূর পর দেখতে পেলাম বিশাল দিঘী যার পাশেই আছে লোকশিল্প জাদুঘরের পুরাতন ভবন প্রায় ১০০ বছরের পুরানো সর্দার বাড়ি। বর্তমানে এই সর্দার বাড়িতে প্রবেশাধিকার সংরক্ষিত আছে। সর্দার বাড়ি সামনে আছে গরুর গাড়ির ভাস্কর্য। এর পাশের রাস্তাদিয়ে সোজা হেঁটে গেলে দেখা মেলে জয়বাংলা খচিত জাতির পিতার ভাস্কর্য। এরপরেই পেলাম কাংখিত শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর।
জাদুঘরে সংরক্ষিত আছে গ্রাম বাংলার লোকজ সংকৃতির বিভিন্ন নিদর্শন। এর মাঝে উল্লেখ যোগ্য কয়েকটা হল বিয়ের পিঁড়ি, পালকী, নকশি কাঁথা, কাঠেরপুতুল, জামদানী শাড়ি, কাঠের তৈরি নানাজাতের নৌকা, কাঠের সিন্দুক, কুলা, মটকা ইত্যাদি। ইট-পাথরের শহুরে জীবন থেকে মুক্তি পেতে আপনিও একদিন ঘুরে আসতে পারেন সোনারগাঁ থেকে।
যাতায়াত: ঢাকা থেকে সোনারগাঁর দুরত্ব মাত্র ত্রিশ কি:মি। লোকাল বাসে গেলে সোনারগাঁ রোডে নেমে সেখান থেকে রিক্সায় মাত্র ৫ মিনিট চড়লেই পৌঁছে যাবেন জাদুঘরের প্রধান প্রবেশ পথে। জাদুঘরের প্রবেশ পথ থেকে ৫ মিনিট রিক্সায় চড়ে যাওয়া যাবে পানাম সিটি।

সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×