somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে বৃটিশ ভূমিকা (৮)

০৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


[শয়তান যে মানুষকে নেক সুরতে ধোকা দেয়, এ বিষয়টি ভালভাবে অনুধাবন করেছিল শয়তানের অনুচর ইহুদী এবং খ্রীষ্টানরা। মুসলমানদের সোনালী যুগ এসেছিল শুধু ইসলামের পরিপূর্ণ অনুসরণের ফলে। শয়তানের চর ইহুদী খ্রীষ্টানরা বুঝতে পেরেছিল মুসলমানদের মধ্যে বিভেদ, অনৈক্য, সংঘাত সৃষ্টি করতে পারলেই ইসলামের জাগরণ এবং বিশ্বশক্তি হিসেবে মুসলমানদের উত্থান ঠেকানো যাবে। আর তা করতে হবে ইসলামের মধ্যে ইসলামের নামে নতুন মতবাদ প্রবেশ করিয়ে। শুরু হয় দীর্ঘ মেয়াদী পরিকল্পনা যার মূলে থাকে খ্রষ্টীয় বৃটিশ সম্রাজ্যবাদ। জন্ম হয় ওহাবী মতবাদের। ওহাবী মতবাদ সৃষ্টির মূলে থাকে একজন বৃটিশ গুপ্তচর হেমপার। মিসর, ইরাক, ইরান, হেজাজ ও তুরস্কে তার গোয়েন্দা তৎপরতা চালায় মুসলমানদের বিভ্রান্ত করার জন্য। "Confession of British Spy and British enmity against Islam" গ্রন্থ হচ্ছে হেমপারের স্বীকারোক্তি মূলক রচনা। যা মূল গ্রন্থ থেকে ধারাবাহিকভাবে তার অনুবাদ প্রকাশ করা হচ্ছে। ইনশাআল্লাহ।

৮ম পর্ব

আমি যখন হেমপারের এই যবানবন্দী তুর্কী ভাষায় অনুবাদ করছিলাম, তখন আমি হাইস্কুলের শিক্ষক। ক্লাসে পড়াবার সময় এক ছাত্র প্রশ্ন করলো, “স্যার! একজন মুসলমান যদি ধর্মযুদ্ধে নিহত হয় সে কি শহীদ হবে?” বললাম, “হ্যাঁ, হবে।”
“হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন একথা?” বললাম, “হ্যাঁ, বলেছেন।” “সমুদ্রে ডুবে মরলেও কি শহীদ হবে?” জবাব দিলাম, “হ্যাঁ হবে। বরং এ ক্ষেত্রে সে বেশী ছওয়াব পাবে।” ছেলেটি তখন জিজ্ঞস করলো, “এরোপ্লেন থেকে পড়লেও কি শহীদ হয়?” বললাম, “হ্যাঁ হয়।” “আমাদের নবীও কি তাই বলেছেন?” উত্তরে আমি হ্যাঁ বলতেই ছেলেটি মুচকী হাসলো। বললো, “স্যার! সে সময়তো এরোপ্লেন ছিলোনা।” তার প্রতি আমার উত্তর ছিল এরকম। শোন, “আখিরী রসূল, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর রয়েছে ৯৯টি লক্বব মুবারক। প্রতিটি নাম মুবারকে রয়েছে অপূর্ব গুণের প্রকাশ।

হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর একটি নাম মুবারক হচ্ছে, ‘জামিউল কালিম।’ তিনি এক শব্দে অনেক কিছু ব্যখ্যা করেছেন। যেমন, যে উঁচু স্থান থেকে পতিত হয় সে শহীদ হিসেবে পরিগণিত হয়।” ছেলেটি আমার জবাব শ্রদ্ধার সাথে মেনে নিলো। একইভাবে কুরআন শরীফ, হাদীছ শরীফে এমন কিছু শব্দ, নীতি, আদেশ, নিষেধ রয়েছে যার প্রতিটির একাধিক অর্থ রয়েছে। গবেষণা করে প্রতিটি শব্দের অর্থ অনুসন্ধান করে সঠিকজায়গায় সঠিক অর্থ প্রয়োগকে বলা হয় ইজতিহাদ। ইজতিহাদের জন্য প্রয়োজন হয় গভীর জ্ঞানের। এই কারণে সুন্নী সম্প্রদায় ধর্মীয় জ্ঞানে অজ্ঞ লোকদের ইজতিহাদ করা থেকে বিরত রাখতে চান। এর মানে এই নয় যে, ইজতিহাদ করা থেকে বিরত রাখা।

হিজরী চতুর্থ শতাব্দীর পর এমন কোন জ্ঞানী ব্যক্তি জ্ঞানের এমন কোন উচ্চ আসনে পৌঁছেননি যে, স্বয়ং সম্পূর্ণ ইজতিহাদ করতে পারেন এবং প্রকারান্তরে মুতলাক ইজতিহাদের দ্বাররুদ্ধ হয়ে পড়েছে। দুনিয়ার শেষ সময়ে হযরত ঈসা আলাইহিস্ সালাম নেমে আসবেন এবং ইসলামের প্রত্যাশিত বীর হযরত ইমাম মাহদী আলাইহিস্ সালাম-এর আবির্ভাব ঘটবে এবং তাঁরাই মুতলাক ইজতিহাদ সম্পন্ন করবেন।

আখিরী রসূল, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমার পর আমার উম্মতের মধ্যে ৭৩টি দলে বিভক্ত হয়ে পড়বে। তাদের মধ্যে একটি দল হবে জান্নাতী।” যখন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সুওয়াল করা হলো, “কোন সে দল?” জবাবে তিনি বললেন, যারা আমাকে এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণের অনুসরণ করবে তারা।”
অন্য হাদীছ শরীফে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমার ছাহাবায়ে কিরামগণ আকাশের তারকা সদৃশ্য। তোমরা যে কোন একজনের অনুসরণ করলে হিদায়েত পেয়ে যাবে।”

তিনি অন্যভাবেও বলেছেন, “তাতেই তোমরা বেহেশতে যাবার রাস্তা খুঁজে পাবে।
আব্দুল্লাহ বিন সাবা নামের এক ইয়েমিনী ইহুদী মুসলমানদের মধ্যে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণের সম্পর্কে বিদ্বেষ জাগিয়ে তোলে। যে সব অজ্ঞ লোক এই ইহুদীর কথায় আস্থা স্থাপন করে তাদেরকেই বলা হয় শিয়া। আর যে সব লোক হাদীছ শরীফ মেনে চলে এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণদের ভালবাসে ও তাঁদের অনুসরণ করে তাঁরাই সুন্নী বলে পরিচিত।
-এম. সিদ্দিক গূমুজ]

(ইনশাআল্লাহ চলবে)

এথান থেকে পরুন পর্ব- এক
এথান থেকে পরুন পর্ব- দুই
এথান থেকে পরুন পর্ব- তিন
এথান থেকে পরুন পর্ব- চার
এথান থেকে পরুন পর্ব- পাঁচ
এথান থেকে পরুন পর্ব- ছয়
এথান থেকে পরুন পর্ব- সাত
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=সবাই যে যার মত নিঃসঙ্গ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৮



নিস্তব্ধ রাত অথবা দিনের দুপুর
যখন একাকি আনমন
নিঃসঙ্গতা এসে চোখে দাঁড়ায়, কোথাও কেউ নেই;
হতে হয় নিমেষই নিঃসঙ্গতার কাছে নমন।

কেউ আসে না মনের ঘরে
খোঁজ নিতে দেয় না কেউ উঁকি;
স্মৃতিঘরে ফিরে যেতেও চাই... ...বাকিটুকু পড়ুন

নেপাল সিরিজ ১ঃ শিক্ষায় নুতন চেষ্টা

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৬

আসেন নেপালের নুতন সরকার এসে ১০০ দিনের যে পয়েন্ট গুলো ঘোষনা দিয়েছে তার মধ্যে শিক্ষা ব্যবস্থা এই কয়েক দিনে কি করলো, জানি! অন্যান্ন পয়েন্ট নিয়েও লিখবো, আজকে শুধু শিক্ষা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

শটি ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৩৬

শটি ফুল
সাইফুল ইসলাম সাঈফ

মা আর বড় ভাইয়ের সাথে
বিভিন্ন ঋতুতে গ্রামে যেতাম
পথের দুধারে শুধু দেখতাম
নজর কাড়া সবুজ গাছগাছালি।
মেঠো পথ ধরে হেটে চলতাম
তখন খেয়াল করে দেখতাম
মাটি ফুঁড়ে ফুলটি কী সুন্দর
দৃষ্টিনন্দন দেখে ব্যাকুল... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধবিরতি ও ইসরায়েলের "ঘাস কাটা" এবং "মাটির স্তর সরিয়ে ফেলা" কৌশল

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:৩৩


পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কিছুদিন আগেই ট্রাম্পের নাম নোবেল পুরস্কারের জন্য প্রস্তাব করেছিলেন। ট্রাম্পের এই ভৃত্যসুলভ মিত্র মধ্যস্থতা করে আমেরিকা-ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে - এই খবর শুনে মনে সংশয় তৈরি... ...বাকিটুকু পড়ুন

সামুর ব্লগারদের পোস্ট নিয়ে একটা সংকলন বের করতে চাই

লিখেছেন ডার্ক ম্যান, ০৯ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫১

আমি একটা প্রকাশনা প্রতিষ্ঠান চালু করতে চাচ্ছি। তাই আমার প্রত্যাশা প্রথম বইটা হবে সামুর ব্লগারদের পোস্ট সংকলন।
আপনারা যদি চান, তাহলে আপনাদের লেখা যেকোনো প্রিয় পোস্ট সেখানে দিতে পারেন।... ...বাকিটুকু পড়ুন

×