পাবনা হাসপাতালের ৩ মানসিক রুগীকে দীর্ঘদিন চিকিৎসার পর ডাক্তার তাদের অবস্থা জানার জন্য একসাথে ডেকে কিছু জিজ্ঞাস করলেন।
ডাক্তারঃ আচ্ছা, বলতো ৩ আর ৩ গুন করলে কত হয়?
১ম রোগীঃ (অনেকক্ষণ চিন্তা করে) ৪২৫ হয়।
ডাক্তার ২য় রোগীকে একই প্রশ্ন করলেন।
২য় রোগীঃ (হাতে কর গুনে হিসাব করে) মঙ্গলবার হয়।
ডাক্তার হতাশ হয়ে ৩য় রোগীকে জিজ্ঞাস করলেন।
৩য় রোগীঃ (দ্রুত উত্তর দিলো) ৯ হয়।
ডাক্তার খুব খুশি হয়ে গেলে। মনে মনে বললো, যাক অন্তত একটা রুগী সুস্থ হয়েছে। পরে তাকে জিজ্ঞাস করলো ৯ কিভাবে হলো। ৩য় রোগী উত্তর দিলো, ৪২৫ থেকে মঙ্গলবার বিয়োগ করলে ৯ হয়।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





