somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াত সন্ত্রাসী সংগঠন, সাঈদী কাট্টা কাফের ॥ রাজারবাগ দরবার শরীফ

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্টাফ রিপোর্টার ॥ রাজারবাগ দরবার শরীফের পক্ষ থেকে বলা হয়েছে, জামায়াতের অব্যাহত সহিংসতা আবারও প্রমাণ করে তারা একটি মৌলবাদী সন্ত্রাসী সংগঠন। জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের বিরোধিতা করতে গিয়ে জামায়াতের প্রতিটি কর্মী ইসলামের দৃষ্টিতে ফাঁসির আসামি হচ্ছে। সাঈদী শুধু ধর্মব্যবসায়ী নন, তিনি মওদুদীবাদী আকিদার কারণে কাট্টা কাফের। মঙ্গলবার রাজারবাগ দরবার শরীফের মুখপাত্র মুহম্মদ মাহবুব আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
রাজারবাগ দরবার শরীফের বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামের মধ্যে ইসলামের লেশমাত্র নেই। কারণ পবিত্র কোরান শরিফের মধ্যে ঘোষিত হয়েছে, ‘একজনের দোষত্রুটির দায়ভার অপরজন বহন করবে না’। যদি তাই হয় তাহলে পবিত্র কোরান শরিফের আইন প্রার্থী কথিত জামায়াতের মওদুদীরা কী করে সাধারণ মানুষ ও পুলিশকে প্রতিপক্ষ বানাতে পারে? তাদের নির্বিচারে হত্যা করতে পারে? এটা কী পবিত্র দ্বীন ইসলামী কাজ?
বিবৃতিতে বলা হয়, ব্যাংক লুট, আওয়ামী লীগ নেতাকর্মীদের খুন, স্টেশনে হামলা, র‌্যাব-পুলিশ-বিজিবির ওপর আক্রমণ-এসব কী ইসলামী কাজ? তাদের কুখ্যাত নেতা সাঈদী ওরফে বাংলার ইহুদীর ফাঁসির রায়ের প্রতিবাদে এসব ঘৃণ্য সহিংসতা, নাশকতা, আক্রমণ হত্যাকাণ্ড এসব কী ইসলামী কাজ? বলাবাহুল্য সাঈদী ওরফে বাংলার ইহুদীর ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় সহিংসতা চালিয়ে জামায়াতের মওদুদীরা আরও ব্যাপক সংখ্যায় ফাঁসির আসামি হচ্ছে। কারণ ইসলামের দৃষ্টিতে যতজন জামায়াতী সন্ত্রাসী মানুষ বা পুলিশ হত্যা করবে তারাও প্রত্যেকে ফাঁসির আসামি হচ্ছে। কারণ পবিত্র কোরান শরিফের আয়াত তথা পবিত্র দ্বীন ইসলামের দৃষ্টিতে ‘হত্যার বদলা হচ্ছে হত্যা’।
আমরা মনে করি সাঈদীর ইস্যুতে তথা মওদুদী জামায়াতের সহিংসতা প্রতিরোধে সরকার সময়োচিত ও প্রজ্ঞাপূর্ণ পথে এগোচ্ছে না। ইসলামের দৃষ্টিতে একজনের অপরাধের শাস্তি অন্যজন পেতে পারে না। পবিত্র কোরান শরিফের এই আয়াত অনুযায়ী মওদুদীরা যে মহা অনৈসলামিক কাজ করছে, সেটা ধর্মপ্রাণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি মওদুদী জামাতীরা যে পবিত্র দ্বীন ইসলামের দৃষ্টিতে কাফের, তাদের আকীদা মওদুদীবাদী আকিদাতে পরিপূর্ণ সে কথাও সরকারীভাবে প্রচার করতে হবে। সাঈদী যে মওদুদীর ধারক-বাহক তথা মহাকাফের সে কথাও ব্যাপক প্রচার-প্রসার করতে হবে। পাশাপাশি সাঈদী যে এদেশে ধর্মপ্রাণ মানুষকে অর্ধম শিখিয়েছে, পবিত্র ইসলামের নামে কুফরী আকিদার প্রচার প্রসার করেছে, সর্বোপরি ইলমে তাছাউফ ওলীআল্লাহদের বিরুদ্ধে চরম বিষোদ্গার করে এদেশের ৯৭ ভাগ মুসলামানের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত এনেছে সে জন্যও ধর্মদ্রোহী ও ধর্মের অবমাননাকারী সাঈদীর বিচার করতে হবে।
বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি সামাল দিতে সরকার যত পবিত্র দ্বীন ইসলামের সাহায্য নেবে, পবিত্র ইসলামের আলোকে চলবে ততই বিষয়টি সহজ হবে। দেশের ৯৭ ভাগ মুসলমানের স্বত্বঃস্ফূর্ত সহযোগিতা ও অকুণ্ঠ সমর্থন থাকবে

সুত্রঃ http://www.dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2013-03-06&ni=127794
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭
×