somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিনিয়াপলিস স্কাইওয়ে

০৭ ই মে, ২০১৩ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্য মনে করতেই অনেকের মনে আসে কনকনে ঠান্ডা আর তুষারপাতের কথা। কিন্তু এই হিমশীতল স্টেটের মিনিয়াপলিস শহরে যে সারাবছর আরামসে বাসার বাইরে হেঁটে বেড়ানো যায়, তা আমরা ক'জন জানি?

আমার হাঁটাহাটি অনেক পছন্দ। কোথাও হেঁটে যাবার ব্যবস্থা থাকলে হেঁটে যেতেই চেষ্টা করি। প্রথম এসে মিনেসোটাতে সেন্ট ক্লাউড নামে যে শহরে ছিলাম সেখানে গ্রীষ্ম ছাড়া খুব একটা হাঁটতে পারতাম না ঠান্ডার কারণে। কিন্তু সবকিছু পাল্টে গেল মিনিয়াপলিসে এসে থাকবার সুবাদে।

ডাউনটাউন মিনিয়াপলিসে ৮ মাইল এলাকা জুড়ে আছে কাঁচ এবং ইস্পাতের তৈরী ফুটব্রীজ যেগুলো শহরের বিভিন্ন উঁচু স্থাপনাগুলোকে সংযুক্ত করেছে ফলে রাস্তায় না নেমেই আপনি যেতে পারছেন এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং। বলা হয় এটি পৃথিবীর সবচেয়ে বিস্তৃত স্কাইওয়ে সিস্টেম।

ভিতরের নিয়ন্ত্রিত তাপমাত্রার কারণে বাইরের তাপমাত্রা যখন শূন্যেরও নীচে তখনও আপনি হালকা কাপড়ে বাসার বাইরে হাঁটাচলা করতে পারবেন এই স্কাইওয়ে ধরে। আমাদের এ্যাপার্টমেন্ট বিল্ডিংটি এই সিস্টেমের অংশ হবার কারণে পাতলা সোয়েটার আর জগিং করবার জুতো পরেই বাচ্চাকে নিয়ে হাঁটতে বের হয়ে যেতে পারি দিনের যে কোন সময়। বাচ্চাকেও পরাতে হয় না গাদা খানেক কাপড়।

আর কি নেই এই স্কাইওয়েতে? সাস্থ্য ক্লিনিক, দাঁতের, চোখের ডাক্তার, চুল কাটার সেলুন, ডিপার্টমেন্ট স্টোর, কাপড়ের দোকান, পোস্ট অফিস, ব্যাংক, মোবাইল ফোনের দোকান, অনেক অনেক রেস্টরেন্ট, কফি শপ আরও অনেক কিছু।এ যেন স্ট্রিট লেভেলের উপর ছোট্ট আরেকটি দুনিয়া!

প্রথম প্রথম যে কেউ হারিয়ে যেতে পারেন এই স্কাইওয়ের গোলকধাঁধায় কিন্তু চিন্তার কিছু নেই। পাওয়া যায় ম্যাপ। আর প্রযুক্তির এই দুনিয়ায়, মোবাইল ফোন এ্যাপও আছে আপনাকে স্কাইওয়েতে রাস্তা পেতে সাহায্য করতে।

আজকাল তাই বাইরে যত ফুট তুষারই পড়ুক না কেন মন-মেজাজ খারাপ হয় না ভেবে যে এই ঠান্ডায় কি করে বাইরে যাব!



সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৩ সকাল ৭:৪২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×