জলি রাজার শব্দটি প্রথম শুনেছিলাম জেনি ডেপের বিখ্যাত পাইরেটস অফ দ্য ক্যরিবিয়ান সিরিজ থেকে। পাইরেটস অফ দ্য ক্যরিবিয়ান সিরিজটির ক্যাপ্টেন জ্যাক স্প্যারো বাদে অন্য অধিকাংশ প্রধান চরিত্রগুলো বাস্তবেই ছিল। তাদের মধ্যে সবচেয়ে কুখ্যাত ছিলেন ব্ল্যাকবিয়ার্ড। ইতিহাসের কুখ্যাত ও ভয়ংকর এই জলদস্যুরা তাদের শিকারী জাহাজ আক্রমণের পূর্ব মহুর্তে এক ধরণের পতাকা উড়াত এগুলোই জলি রজার নামে পরিচিত। পতাকাগুলোতে মৃত মানুষের মাথার খুলি এবং আড়াআড়ি ভাবে দুটি হাড় থাকত। ১৬, ১৭ ও ১৮ শতাব্দীতেই এই পতাকাগুলো বেশি ব্যবহার করা হয়েছে।

ঐতিহাসিকভাবে, এই পতাকা উড়ানো হতো শিকার জাহাজকে ভয় দেখানোর জন্য যাতে তারা কোন প্রকার যুদ্ধ ব্যতিরেকে আত্মসমর্পণ করে। এছাড়াও জলি রজার উড়ানোর আরো একটি উদ্দেশ্য হল, শিকার জাহাজের ক্রুদের কাছে এই বার্তা পৌঁচ্ছে দেওয়া যে, জলি রজার টানানো জাহাজের আরোহীরা আউটল এবং প্রচলিত আইনকানুনের প্রতি তাদের বিন্দু মাত্র শ্রদ্ধা নেই (যদিও সেসময় সচরাচর জলদস্যু গ্রেফতার হলে তাদের ফাঁসিতে ঝুলানো হত)। শিকার জাহজটি পতাকা দেখে আত্মসমর্পণ করলে অধিকাংশ ক্ষেত্রেই জলদস্যুরা মালামাল লুট করে জাহাজের কর্মীদের ছেড়ে দিত। কিছু কিছু ঐতিহাসিকদের মতে, জাহাজকে ভয় দেখানোর জন্য প্রথমে কালো পতাকা ব্যবহার করা হত, যার অর্থ, আত্মসমর্পণ করলে শিকার জাহাজের কর্মীদের ক্ষমা করে দেওয়া হবে। কোন জাহাজ আত্মসমর্পণ না করলে তখন লাল পতাকা উড়ানো হত যার অর্থ, যুদ্ধ করে জলদস্যুরা জয়ী হলে অপর জাহাজের সব কর্মীকে হত্যা করা হবে।











উৎসঃ তথ্যে সাহায্য নেওয়া হয়েছে উইকিপিডিয়ার, যদিও উইকিপিডিয়ার আর্টিকেলটিও আমারই লেখা
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



