somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কী হতে যাচ্ছে শাহবাগে?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগ গিয়েছিলাম। সরকার সমর্থিত নিরাপদ পরিবেশে ঘণ্টায় ঘণ্টায় মানুষের সংখ্যা বাড়ছে। অন্যান্য আন্দোলন থেকে এ সম্পূর্ণ ভিন্ন। সরকারী ক্যাডার বাহিনী কাছেই আছে, কিন্তু হামলে পড়েনি। বরং একাত্মতা প্রকাশ করেছে। চারপাশে পুলিশ আছে, কিন্তু পেটানোর জন্য না, নিরাপত্তা দেবার জন্য। ওয়াসার পানির ট্যাঙ্কার আছে, তবে তা গায়ে ছেটানোর জন্য না, আন্দোলনকারীদের তৃষ্ণা মেটানোর জন্য। মন্ত্রীরা লাইন বেঁধে একাত্মতা প্রকাশ করে যাচ্ছেন। আন্দোলনকারীরা সরকারের বিরুদ্ধে আঁতাতের অভিযোগ আনলেও, একাত্মতা প্রকাশে বাধা দিচ্ছেনা। অস্বস্তি বোধ হল। তাহলে এই আন্দোলন কার বিরুদ্ধে? আদালতের বিরুদ্ধে? তারমানে কি বিএনপি/জামাতের দাবীই ঠিক, এই আদালত ন্যায়বিচার করতে অক্ষম (যে অর্থেই হোক)?

বসে বসে ভাবছিলাম, এই বিক্ষোভের কারণে পরবর্তী রায় কি প্রভাবিত হবে? এই জমায়েত যদি রবিবার পর্যন্ত শাহবাগ আটকে রাখে, সরকার কি করবে? ট্রাফিক প্রেশার সামলানো যাবে? হরতালের সন্ধ্যায়ই ভয়াবহ অবস্থা হয়েছে। তাহলে কি আন্দোলনকারীরা শহীদ মিনারে চলে যাবে? তাহলে তো আন্দোলনের ধার কমে যাবে। এটা নিয়ে কি বিভক্ত হয়ে যাবে বিক্ষোভ? নাকি সপ্তাহ শেষে সৌখিন আন্দোলনকারীরা যার যার কাজে ব্যস্ত হয়ে যাবে, অবশিষ্ট থেকে যাবে মুষ্ঠিমেয় কয়েকজন, যারা দুর্বল হলেও, সবসময়ই রাজপথ দাপিয়ে বেড়ায় দেশের স্বার্থরক্ষায়?

উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে। তবে একটা ব্যাপার মনে হল- সরকারকে চটাতে না পারলে আন্দোলন সংগ্রামের মর্যাদা থাকে না। কিছুদিন আগের সরকার সমর্থিত হরতালের কথা মনে পড়লো। সেদিনের হরতালে আদর সোহাগ পেলেও, কিছুদিন পরই সরকারবিরোধী অন্য এক ইস্যুতে তাদের চোখে লঙ্কা বেটে দেয়া হয়েছিল। এই আন্দোলন এখনও পর্যন্ত সেই হরতালের মতই। কেউ কেউ একে তাহরীর স্কয়ারের সাথে তুলনা করতে শুরু করলে ভীষণ লজ্জা পেলাম।

কাঁদানে গ্যাসের ঝাঁঝের বদলে ফুলের সুবাস, সরকারী ক্যাডার আর পুলিশের হামলার বদলে প্রোটেশন, মন্ত্রীদের গালির বদলে তারিফ, সবকিছু মিলিয়ে সংগ্রামের প্রকৃতি যত অদ্ভুতই হোক, এ এক অভূতপূর্ব অনিশ্চয়তা তৈরি করেছে, তাতে কোন সন্দেহ নেই।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×