somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূত এফএমে পাঠানো আমার জীবনের সত্য ঘটনা

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই দেশে ভাল কোন বিনোদন চালু হলে অনেকদিন যাওয়ার পর একটা প্যাটার্নে এসে যায়। তখন নভেলটি ওয়্যারস অফ, আর ভাল লাগে না। তো, এটা ভূত এফএমের জন্যও প্রযোজ্য। প্রথম দিকে চমক লাগত। পরে অনেকেই কয়েকটা কমন প্যাটার্ন ধরে ফেলল। একটা প্যাটার্ন এমন, মূল চরিত্র এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। রাস্তার মাঝে হয়তবা একটা বাঁশঝাড় পড়বে যেখানে নানারকম আওয়াজ হবে, স্কণ্ধকাটা ঘোড়সওয়ার দেখবে (The Legend of Sleepy Hollow), জ্বীনেরা প্রয়োজনে ঢিল মারবে। আরও রং দিতে চাইলে মাঝখানে নদী পার হতে হবে ভূতুড়ে নৌকায় ইত্যাদি।

আরেকটা প্যাটার্ন হল গাড়ী করে হাইওয়েতে যাবে, রাস্তার মাঝখানে লাশ পড়ে থাকবে।

ভূতএফএম আসায় একটা ভাল ব্যাপার হল। যেসব মানুষ লেখার মত কিছু পেত না তাদের অনেকেই চটি লেখত। এখন যারা লেখার কিছু পায় না তারা ভূতের গল্প লেখে। যত যাই হোক, আমি এখনও ভূত এফএম শুনি, নেশা ধরে গেছে। কয়েকদিন আগে আমার জীবনের একটা সত্যি ঘটনা পাঠিয়েছিলাম, কিন্তু সিলেক্টেড হইনি। আমি গল্পটা শোনানোর জন্য একটা বাংলিশ ভর্সনও তৈরি করেছিলাম (ওখানে সবাই ফটাফট বাংলিশ বলবে, যে পারবে না সে ইংলিশ এ্যাকসেন্টে বাংলা বলবে আর আমি চুপ থাকব- কভি নেহি!)। ওটা আপনাদের সাথে শেয়ার করলাম।

ঘটনা ২০০৯ সালে রমজান মাসের। আমি পুরোন ঢাকায় থাকি। আমাদের ফ্ল্যাটটা বাড়ির ৫ তলায়। Eid eve, আমার বাবা আর ছোট ভাই বাড়ির বাইরে ছিল। বাড়িতে ছিলাম শুধু আমি আর মা। আমি বাবা-মার রুমে টিভি দেখছিলাম আর মা পাশের ঘরে ঈশার নামায আদায় করছিলেন।

আমি একটা সোফায় বসে টিভি দেখছিলাম যার নিচটা ছিল ফাঁকা আর ওটা জানালা ঘেঁষে ছিল। আমি তখনো নামায আদায় করিনি। আমি স্টার মুভিতে একটা সিনেমা দেখছিলাম; লজ্জার ব্যাপার তারপরও বলি, মুভিটা একটু অড ছিল। সিনেমা দেখছি, এমন সময়ে হঠাৎ মনে হল আমার সোফাটার নিচে কিছু যেন ধস্তাধস্তি করছে, কারণ আমার সোফাটা কাঁপছিল। আমি মাথা গরম না করে ঠাণ্ডা মাথায় ভাবার চেষ্টা করলাম কী হচ্ছে। আমাদের বাড়িতে ইঁদুর-বিড়ালের উপদ্রব আছে। ভাবলাম বিড়াল বোধহয় ইঁদুর ধরেছে তাই নড়ছে। কয়েকদিন আগেই এই ঘরে একটা বড় বিড়াল দেখেছি। পরে ভাবলাম, বিড়ালের নিশ্চয়ই এত শক্তি নেই যে সোফা নাড়াবে। পুরোন ঢাকার ওই অঞ্চলে রেসিডেন্সিয়াল এরিয়াতেই অনেক জুতার কারখানা আছে। ভাবলাম কোন মেশিন এর জন্য হয়ত হচ্ছে । কিন্তু তখন ছিল ঈদের আগের দিন, শ্রমিকরা সব ছুটিতে গেছে আর মেশিন কেউ চালাবে না। এবাবে ভেবে ভেবে যখন কোন উত্তর খুঁজে পেলাম না, I drew conclusion that, whatever was going on there, was beyond any logical explanation.

আর যখনই এই উপলব্ধি হল, তখন it sent a chill down my spine! মনে নানারকম চিন্তা আসছিল। মনে হল আমি নামায ফাঁকি দিয়ে সিনেমা দেখছিলাম তাই কোন জ্বীন এসে আমাকে শাস্তি দিচ্ছে। আমি নিজেকে আর স্বাভাবিক রাখতে পারছিলাম না। আমি মনেপ্রাণে চাচ্ছিলাম যেন এক লাফ মেরে দৌঁড়ে পালিয়ে যাই, কিন্তু শক্তি পাচ্ছিলাম না। I somehow managed to gather strength and reached for the remote control. চ্যানেল চেঞ্জ করে 'পিস টিভি' দিলাম। ড.জাকির নায়েকের লেকচার হচ্ছিল। তারপরই অদ্ভুত ব্যাপার- সোফার কাঁপুনি একদম থেমে গেল। I heaved sigh of relief. Then আমি চুপচাপ সোফায় বসে ধাতস্থ হবার চেষ্টা করছিলাম। ঘটনা এখানেই থেমে গেলে হয়ত ভাল হত।

আমার মা পাশের ঘর থেকে ছুটে এল। আমি দেখলাম her face was pale. এখন আমি যদি আমার ভয় প্রকাশ করি তবে মা আরও ভয় পেয়ে যাবে। তাই স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলাম কী হয়েছে। মা চেঁচিয়ে উঠল, "ভূমিকম্প হচ্ছে আবীর! ভূমিকম্প!" পৃথিবীর ইতিহাসে আমি সম্ভবত প্রথম ব্যক্তি যে কিনা ভূমিকম্পের ঘটনায় এত খুশি হয়েছে।

এই ঘটনার পর আমি নিজের বোকামির জন্য অনেক লজ্জা পেয়ে গেলাম। ভূতএফএমের শ্রোতাদের সাথে এ ঘটনা শেয়ার করার উদ্দেশ্য একটাই- তারা যখন এরকম ঘটনার সম্মুখীন হবেন, তখন প্রথমেই যেন ওটাকে অলৌকিক কোন কিছু ভেবে না বসেন। যখনই কোন অস্বাভাবিক ঘটনা ঘটবে, ঠাণ্ডা মাথায় একটা যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করাতে চেষ্টা করবেন। ব্যাখ্যা না পেলে তখন না হয় আপনি ওটাকে অলৌকিক ভাবতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমাকে স্টুডিওতে ডেকে ঘটনাটা শেয়ার করতে দিলে অনেক কৃতজ্ঞ থাকব।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×